ব্যাংক খাতে কোটিপতি হিসাব কমেছে ১ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকটের মধ্যে খুব বাজে সময় অতিক্রম করছে বাংলাদেশ। এ কারণে ব্যাংকিং খাতের আমানত কমেছে। পাশাপাশি চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে কোটিপতি হিসাব এক হাজার ১৮টি কমে এক লাখ ১৫ হাজার ৮৯০টিতে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৯০টি। যা তিনমাস আগে ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮ টি।
অর্থাৎ মার্চ প্রান্তিকে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাব কমেছে ১ হাজার ১৮টি।
চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত সময়ে কোটি টাকার ব্যাংক হিসাবধারীদের আমানত ১ হাজার ৩১৬ কোটি টাকা কমেছে। মার্চ শেষে কোটি টাকার হিসাবধারীদের ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার ১৫০ কোটি টাকা। এর তিন মাস আগে যার পরিমাণ ছিলো ৭ লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দুই বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। সদ্য সমাপ্ত মে মাসে মূল্যস্ফীতি ৯.৮৯ শতাংশে ঠেকেছে। মূলত এ কারণেই মানুষ জমানো আমানতের টাকা ভেঙে খাচ্ছে।
পাশাপাশি ডলারের সংকটের কারণে গত দুই বছরে ধারাবাহিকভাবে আমদানি-রপ্তানিও কমছে। যার কারণে কোটি টাকার আমানতকারীদের আমানতের পরিমাণ কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, কোটি টাকার হিসাবধারীদের মধ্যে ১ থেকে ৫ কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা ৯২ হাজার ৫১৬টি। এসব অ্যাকাউন্টে ১.৯৪ লাখ কোটি টাকা জমা রয়েছে, যা দেশের ব্যাংকখাতের মোট আমানতের ১১.১১ শতাংশ।
এ ছাড়া ৫০ কোটি টাকা ও তার বেশি জমা আছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৮১২টি। এসব অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ২.০৫ লাখ কোটি টাকা, যা দেশের মোট আমানতের ১৫.৪৬ শতাংশ।
চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এই অ্যাকাউন্টগুলিতে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪৯ লক্ষ কোটি।
শেয়ারনিউজ, ১২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













