বাংলাভাষীদের পক্ষে গডফাদার স্টাইলে হুঁশিয়ারি মমতার
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার (২৭ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, ‘‘আমরা কোনো বাংলাভাষীকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা বা দেশছাড়া হতে দেব না। এরকম কোনো চেষ্টার যথাযথ জবাব দেওয়া হবে।’’
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা সংশোধনের নামে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘ভোটার তালিকা সংশোধনের আড়ালে বিজেপি সরকারের উদ্দেশ্য অসৎ। তারা বাংলাভাষীদের টার্গেট করছে।’’
তিনি আরও বলেন, “কেউ যদি জরিপ করতে আসে, কখনোই নিজের তথ্য দেবেন না। তারা তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে। ভোটকেন্দ্রে গিয়ে নিশ্চিত হোন, আপনার নাম তালিকায় আছে কি না। আধার রাখুন, কিন্তু অন্যান্য নথি ছুড়ে ফেলুন।”
গডফাদার সিনেমার একটি সংলাপকে নিজের মতো ব্যবহার করে তিনি বলেন, “অন্য নথি ছুড়ে ফেলুন, আধার তুলে নিন।”
মমতার দাবি, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ৫০০টি দল মোতায়েন করেছে, যারা ভোটার তালিকা থেকে নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার জন্য কাজ করছে। তিনি বিজেপিকে ইঙ্গিত করে বলেন, “তারা বাংলাভাষী গরিব মানুষদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে নির্যাতন করছে। গরিবরাই আমার হৃদয়ে। আমি জাতপাত মানি না, আমি মানবতা মানি।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন আসে ও যায়, কিন্তু রাজ্য সরকার থেকে যায়। আমরা জনগণের অধিকার রক্ষা করব।”
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু রাজনৈতিক দলের ললিপপ খাওয়া ঠিক নয়। ললিপপ খাওয়া শিশুর জন্য ঠিক, কিন্তু বড়দের জন্য না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার প্রশাসনিক কর্মকর্তাদের ভয় দেখাচ্ছে—বিডিও ও জেলা ম্যাজিস্ট্রেটদের চাকরি কেড়ে নেওয়ার ও জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন মানুষেরও যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে ১০ লাখ বাঙালি দিল্লি অভিমুখে পদযাত্রা করবে ও রাজপথ ঘেরাও করবে।”
বাংলা ভাষাকে ‘বাংলাদেশের জাতীয় ভাষা’ বলা নিয়ে দিল্লি পুলিশের এক চিঠির তীব্র নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, “যদি বাংলা না থাকে, তাহলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ কোন ভাষায় লেখা হয়েছে? বাংলার অবদান মুছে ফেলতে চায় বিজেপি। আমরা এই ভাষাগত সন্ত্রাস সহ্য করব না।”
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













