ট্রাম্পের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মামলা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। ট্রাম্প তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন, যা লিসা কুক আইনি চ্যালেঞ্জ করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে জটিল এক আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিসা কুক আদালতে ট্রাম্পের বরখাস্ত আদেশকে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করার আবেদন করেছেন। এই মামলায় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করা হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, কুক তার মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী তাকে সরানোর অধিকার তিনি রাখেন। তবে কুক আগেই বলেছিলেন, আইন অনুসারে তাকে সরানোর জন্য কোনো যৌক্তিক কারণ নেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডারেল রিজার্ভের ওপর চাপ বাড়িয়ে আসছেন কারণ তিনি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে অনীহা প্রকাশ করছে। লিসা কুক যুক্তরাষ্ট্রে সুদের হার নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত বোর্ডের অন্যতম সদস্য।
মামলাটি একটি জটিল আইনি দ্বন্দ্ব তৈরি করতে পারে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে। কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল জানিয়েছেন, এই মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি পদক্ষেপকে চ্যালেঞ্জ করছে। যদি আদালত কুকের পক্ষে রায় দেয়, তবে এটি ফেডারেল রিজার্ভের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা হবে।
তিনি বলেন, ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী, গভর্নরকে সরানোর জন্য অবশ্যই ‘যৌক্তিক কারণ’ থাকতে হবে। কিন্তু সিনেট অনুমোদনের আগেই ব্যক্তিগত মর্টগেজ সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
অপর দিকে, হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছেন, প্রেসিডেন্ট তার বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। কুককে আর্থিক নথিতে মিথ্যা বলার অভিযোগে সরানো হয়েছে, যা ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।
আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ইচ্ছামত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সরাতে পারেন না, তবে ‘যৌক্তিক কারণ’ থাকলে তা করা সম্ভব।
কুকের বিরুদ্ধে আর্থিক নথিতে মিথ্যা তথ্যের অভিযোগ প্রথম আনেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও আবাসন নিয়ন্ত্রক বিল পুল্টে। তিনি অভিযোগ করেন, কুক মর্টগেজ সুবিধা নিতে দুই সপ্তাহের ব্যবধানে দুটি আলাদা অঙ্গরাজ্যের বাড়িকে নিজের ‘প্রধান বাসভবন’ হিসেবে ঘোষণা করেছেন। তবে এখনো এই অভিযোগে কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি বা তদন্ত চলছে কিনা তা স্পষ্ট নয়।
কুকের মামলা থেকে এসব অভিযোগ বাদ দেওয়া হয়েছে। তিনি আগেই বলেছেন, তাকে সরানোর জন্য কোনো আইনি কারণ নেই এবং বহু আইনি বিশেষজ্ঞও ট্রাম্পের এই পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করেছেন।
উল্লেখ্য, ফেডারেল রিজার্ভ বোর্ডে সাতজন গভর্নর থাকেন। সুদের হার নির্ধারণকারী ১২ সদস্যবিশিষ্ট কমিটির অংশ হিসেবে কাজ করেন তারা।
ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকেই সুদের হার কমানোর জন্য বিশেষ করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল ও বোর্ডের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। ফেডের সিদ্ধান্ত আমেরিকানদের ঋণের সুদের হার এবং সঞ্চয় হারে সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি, বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকও মার্কিন সুদের হারের ওপর নজর রাখে।
গত জুলাই মাসের শেষ বৈঠকে লিসা কুক, জেরোম পাওয়েল ও অধিকাংশ সদস্য সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













