শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে শুনানিতে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এরই অংশ হিসেবে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ব্যাখ্যা শুনানি, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক গত ২৬ আগস্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানদের উদ্দেশে চিঠি পাঠিয়েছে। সেখানে সর্বশেষ মূলধন অবস্থা, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, সিআরআর এবং প্রভিশন ঘাটতির তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি কেন এই ব্যাংকগুলোকে একীভূত করা উচিত নয়— তা লিখিতভাবে উপস্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।
একীভূতকরণের আওতায় আসা পাঁচ ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তবে শুরু থেকেই এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হওয়ার বিরোধিতা করছে। এরই মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেজাউল হকসহ নয়জন শেয়ারহোল্ডার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, নতুন ব্যাংক গঠনে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার কোটি টাকা সরকারকে মূলধন হিসেবে দিতে হবে, আর বাকি ১০ হাজার কোটি আসবে আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে ঋণ আকারে। তবে এজন্য সংশোধন করতে হবে বিদ্যমান আইন, কারণ বর্তমানে ওই তহবিল কেবল ট্রেজারি বিল ও বন্ডেই বিনিয়োগ করতে পারে।
সরকার অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংক নতুন প্রতিষ্ঠানের লাইসেন্স দেবে এবং পরবর্তীতে আরজেএসসি থেকে নিবন্ধন নেওয়া হবে। প্রাথমিকভাবে সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি, যার কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের জন্য মতিঝিলের সেনাকল্যাণ ভবনে জায়গা ভাড়া নেওয়ার আলোচনা চলছে। পরিচালনা পর্ষদ গঠন করা হবে ব্যাংকিং, আইন, তথ্যপ্রযুক্তি ও আর্থিক খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে। তারা দায়িত্ব নিয়েই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবেন।
শাখা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকলেও গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলার মাধ্যমে তা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, আমানত সংগ্রহ যে এলাকায় হবে, সেই এলাকার বিনিয়োগকেও অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করা হবে।
গত এক বছরে এসব ব্যাংকের আমানত ধারাবাহিকভাবে কমেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমানত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬০৬ কোটি টাকা, যা মার্চে নেমে আসে ১ লাখ ৪৬ হাজার ৮৯৯ কোটিতে। চলতি বছরের মে মাসে তা আরও কমে দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার ৫৪৬ কোটিতে। বিপরীতে ঋণস্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১৩ কোটিতে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, পাঁচ ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৭৭ শতাংশ। এর ফলে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫০১ কোটি টাকায়।
খেলাপি ঋণের অনুপাতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইউনিয়ন ব্যাংক (৯৮%)। এর পরেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৯৬%), গ্লোবাল ইসলামী ব্যাংক (৯৫%), সোশ্যাল ইসলামী ব্যাংক (৬২%) এবং এক্সিম ব্যাংক (৪৮%)। বিশেষ ধার হিসেবে আমানত ফেরাতে এক্সিম ব্যাংক নিয়েছে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী নিয়েছে ৭ হাজার ৫০ কোটি, সোশ্যাল ইসলামী ৬ হাজার ৬৭৫ কোটি, গ্লোবাল ইসলামী ২ হাজার ২৯৫ কোটি এবং ইউনিয়ন ব্যাংক নিয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









