তালিকাভুক্ত তিন কোম্পানির কারখানা বন্ধ, দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম), নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড এবং আরামিট সিমেন্ট—এই তিন কোম্পানির কারখানা দীর্ঘদিন অচল অবস্থায় রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা ক্ষতির শিকার হচ্ছেন এবং হতাশা বাড়ছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ডিএসই কর্তৃপক্ষ জানায়, ২১ আগস্ট আরএসআরএম, ২২ জুলাই আরামিট এবং ২১ জুলাই নূরানী ডাইংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে কারখানা তিনটি তারা বন্ধ অবস্থায় দেখতে পান। ফলে ডিভিডেন্ড বা শেয়ারের দামের ওপর নির্ভরশীল বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক চাপে পড়েন। নূরানী ও আরামিটের শেয়ারহোল্ডাররা বছরের পর বছর ডিভিডেন্ড পাচ্ছেন না, বরং কোম্পানিগুলোর শেয়ারদর অব্যাহতভাবে কমছে।
নূরানী ডাইংয়ের বিনিয়োগকারীদের অভিযোগ, তাদের কোম্পানি ২০১৮ সালের পর আর কোনো ডিভিডেন্ড দেয়নি। সর্বশেষ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ওই বছরই। অথচ প্রতিষ্ঠানটি ২০১৮ সালে তালিকাভুক্ত হওয়ার মাত্র দুই বছরের মধ্যেই আর্থিক সংকটে পড়ে কারখানা বন্ধ করে দেয় এবং পরে ঋণখেলাপি হয়। বর্তমানে বিনিয়োগকারীদের কোনো তথ্যও প্রকাশ করছে না প্রতিষ্ঠানটি। গত ২১ আগস্ট কোম্পানির শেয়ারের দাম নেমে আসে ২ টাকা ৮০ পয়সায়।
অন্যদিকে, একসময় ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ড দেওয়া আরএসআরএমও কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রেখেছে। ২০২০ সালে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই থেকে উৎপাদন কার্যক্রম থমকে যায়। প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ফলে প্রতি বছরই লোকসান বাড়ছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারের দাম ৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, যা এক বছর আগেও ২০ টাকার ওপরে ছিল। সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও কোম্পানি সচিব দাবি করছেন, কারখানা চালু আছে, তবে কার্যকর মূলধনের অভাবে উৎপাদন হচ্ছে না।
রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ার পর থেকে আরামিট সিমেন্টও লোকসানে পড়ে যায়। কোম্পানির চেয়ারম্যান রুখমিলা জামান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ রয়েছে। গত ২১ আগস্ট ডিএসইতে আরামিটের শেয়ারের দাম ছিল ১২ টাকা ৯০ পয়সা।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলছেন, কোম্পানিগুলো যদি আবার কার্যক্রম শুরু না করে, তবে কর্মসংস্থান ও বিনিয়োগ দুই-ই ধ্বংস হবে। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা হয়। তাদের দাবি, আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও নিয়মিত অডিট থাকলে এমন পরিস্থিতি আগেভাগেই বোঝা যেত। কিন্তু বাস্তবে তা হয় না, তাই বিনিয়োগকারীরা হঠাৎ বড় ক্ষতির মুখে পড়েন।
তাদের মতে, কোনো কোম্পানি সাময়িকভাবে লোকসান করতে পারে, কিন্তু যখন পুনরুদ্ধারের সম্ভাবনা থাকে না, তখনই বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ে। সবচেয়ে হতাশাজনক হয় যখন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কোনো তথ্যই জানায় না—ফলে অজানার অন্ধকারেই তারা সীমাহীন ক্ষতির বোঝা বইতে বাধ্য হন।
তোহা/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




