বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ও স্মার্ট ১০ রাজনৈতিক নেতা !
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক নেতাই কেবল জনপ্রিয়তা বা দলীয় পরিচয়ে নয়, বরং তাঁদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার কারণেও বিশেষভাবে পরিচিত। এ প্রতিবেদনে তুলে ধরা হলো এমন কিছু শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা শুধু রাজনীতি নয়, নিজ নিজ ক্ষেত্রে ছিলেন সফল পেশাজীবীও।
১. ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা একজন উচ্চশিক্ষিত ও সুদর্শন রাজনৈতিক ব্যক্তিত্ব।
শিক্ষা: মাধ্যমিক সম্পন্ন করেন হলি ক্রস গার্লস স্কুল থেকে এবং উচ্চমাধ্যমিক ভিকারুননিসা নূন কলেজ থেকে।
উচ্চশিক্ষা: লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।
বিশেষত্ব: যুক্তিশীল বক্তব্য ও প্রখর আইনজ্ঞান তাঁকে আলোচনায় রাখে।
২. অধ্যাপক আসিফ নজরুল
আসিফ নজরুল একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (১৯৮৬-৮৭)।
উচ্চতর ডিগ্রি: যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে পিএইচডি এবং জার্মানির বন শহর থেকে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ।
পেশা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বর্তমান সরকারের উপদেষ্টা।
৩. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
শিক্ষা: ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর।
পেশা: বিসিএস উত্তীর্ণ হয়ে শিক্ষকতা শুরু করেন ঢাকা কলেজে।
রাজনীতি: প্রাক্তন প্রতিমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি।
৪. মাওলানা মামুনুল হক
একজন আলোচিত ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ।
ধর্মীয় শিক্ষা: হেফজ সম্পন্ন করেন ১২ বছর বয়সে, বেফাক বোর্ডের অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন।
সাধারণ শিক্ষা: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স।
রাজনীতি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব।
৫. আন্দালিব রহমান পার্থ
তরুণদের কাছে জনপ্রিয় ও শিক্ষিত এক রাজনীতিক।
শিক্ষা: সেন্ট জোসেফ স্কুল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়াশোনা।
উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে ডিগ্রি।
পেশা: ব্যারিস্টার অ্যাট ল এবং মিডল টেম্পল থেকে অন্তর্ভুক্ত। যুক্তিসমৃদ্ধ বক্তব্যের জন্য পরিচিত।
৬. সৈয়দ ফয়জুল করিম
চরমোনাই পীর নামে পরিচিত এই নেতা একজন ইসলামি শিক্ষাবিদ ও সমাজসেবক।
শিক্ষা: আলিয়া ও কওমি মাদ্রাসা থেকে কামিল, ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ।
রাজনীতি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। সাধারণ মানুষের পাশে থাকায় সম্মানিত।
৭. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব, সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব।
পরিচিতি: দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরব।
শিক্ষাগত তথ্য: ব্যারিস্টারি শিক্ষায় সুদক্ষ ।
৮. ড. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমীর ও একজন চিকিৎসক।
শিক্ষা: বরমচাল হাইস্কুল ও এমসি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি।
চিকিৎসা শিক্ষা: সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (১৯৮৩)।
বিশেষত্ব: ধর্মীয় মূল্যবোধ ও পেশাগত যোগ্যতার এক অনন্য সমন্বয়।
৯. ড. মুহাম্মদ ইউনূস
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ।
শিক্ষা: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর, পরে ফুলব্রাইট স্কলারশিপে আমেরিকায় পিএইচডি (ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়)।
বিশেষত্ব: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বিনয়ী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।
উল্লেখিত রাজনীতিকদের শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা প্রমাণ করে যে, বাংলাদেশের রাজনীতিতে অনেক শিক্ষিত ও চিন্তাশীল মানুষ রয়েছেন। তাঁদের ভূমিকাই হতে পারে ভবিষ্যতের জন্য একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক নেতৃত্বের ভিত্তি।
জাহিদ/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













