ডিবি হারুনের অবৈধ সাম্রাজ্য: দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের আলোচিত কর্মকর্তা হারুন-অর-রশীদ সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এবং সর্বশেষ অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য মিলেছে, যার পরিমাণ হাজার কোটি টাকারও বেশি।
দুদকের সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ হাইড পার্কে হারুন তার স্ত্রীর নামে প্রায় ৫ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। পাশাপাশি "আমেরিকান ডেইরি" নামের একটি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে, যেখানে তার স্ত্রী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।
রাজধানীর উত্তরায় হারুনের নামে একাধিক বহুতল ভবন, ফ্ল্যাট ও জমির খোঁজ পাওয়া গেছে। ৩ নম্বর সেক্টরে তার ছয় তলা একটি আলিশান বাড়ি ‘পার্ক লেক ভিউ’, যা গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। একই এলাকায় আটতলা আরেকটি বাড়ি রয়েছে, যেখানে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এছাড়া বিভিন্ন সেক্টরে বহুতল ভবন, মার্কেট, প্লট ও বাণিজ্যিক সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে কিছু তার শ্বশুর ও অন্য আত্মীয়ের নামে নিবন্ধিত।
অনুসন্ধানে দেখা যায়, উত্তরা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় হারুনের নামে জমি ও ভবন রয়েছে। সোনারগাঁও জনপথ, শাহ মাখদুম এভিনিউ, রবীন্দ্র সরণি ও অন্যান্য এলাকায় বাণিজ্যিক প্লট ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। উত্তরা, বনানী ও টঙ্গীতে একাধিক জমি বিক্রি বা ভাড়া দিয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন তিনি। বনানী কবরস্থানের দক্ষিণে দখলকৃত ২০ কাঠার জমি তিনি ৭০ কোটি টাকায় বিক্রি করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে টঙ্গীতে ৮ বিঘা জমিতে জেএইচ-জিওটেক্স লিমিটেড নামে কারখানা নির্মাণ, গুশুলিয়া মৌজায় ১২ বিঘা জমিতে আবাসিক হোটেল প্রকল্প এবং কিশোরগঞ্জের মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ রয়েছে, যা পরিচালনা করেন তার ভাই ডা. শাহরিয়ার। এছাড়া গাজীপুরের সবুজ পাতা রিসোর্ট, গ্রিন টেক রিসোর্ট এবং নন্দন পার্কে শেয়ার বিনিয়োগের তথ্যও মিলেছে।
এ ছাড়া হারুনের সঙ্গে সাবেক এমপি আনিসের যৌথ উদ্যোগে ফিশারিজ ও রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। বিদেশে অর্থ পাচারের সুবিধার্থে নিজস্ব মানি এক্সচেঞ্জও প্রতিষ্ঠা করেন তিনি।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, হারুন-অর-রশীদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে। একইসঙ্গে তার ঘনিষ্ঠ ‘মামা’ জাহাঙ্গীর এবং সহযোগী জহিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। ইতোমধ্যে তাদের কিছু সম্পদ জব্দ করেছে দুদক।
মারুফ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













