ডাকসু নির্বাচনে ৬ দফাসহ ভবিষ্যদ্বাণী করলেন পিনাকি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছেন বিশ্লেষক ও সামাজিক মাধ্যমে আলোচিত বক্তা পিনাকি ভট্টাচার্য্য। এক ভিডিও বার্তায় তিনি নির্বাচন প্রক্রিয়া, প্যানেলগুলোর ইশতেহার এবং বিশ্ববিদ্যালয়ের গভীরতর সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
পিনাকি ভট্টাচার্য্য ডাকসু নির্বাচনকে বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেন। তার মতে, নির্বাচন যদি তুলনামূলক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তাহলে একটি ইসলামপন্থী সংগঠন বিজয়ী হতে পারে। তিনি পূর্বে করা তার একটি ভবিষ্যদ্বাণী পুনর্ব্যক্ত করেন—ছাত্রশিবির বিপুলভাবে বিজয়ী হবে। এমন ফলাফল ভারত ও পশ্চিমা শক্তির জন্য অস্বস্তিকর হতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেলে অবকাঠামোগত সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারে রয়েছে: কার্জন হল, মোতাহার হোসেন ভবন, মোকাররম ভবন ও ক্যানটিন সংস্কার; বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ল্যাব ও ক্লাস সংকট নিরসন; শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং গবেষণায় সহায়তার প্রতিশ্রুতি।
ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েমের প্যানেলে অন্যতম অগ্রাধিকার হিসেবে রয়েছে আবাসন সংকট। এছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, ডে কেয়ার সেন্টার, সংখ্যালঘু অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্যানটিন ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি উঠে এসেছে।
পিনাকি ভট্টাচার্য্য কিছু দাবিকে বাস্তবতাবর্জিত বলে সমালোচনা করেন। যেমন, রাতের জরুরি চিকিৎসার জন্য নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রস্তাবকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। তার যুক্তি—ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ হাসপাতালগুলোর সংলগ্ন, তাই এই সেবার জন্য নতুন অবকাঠামো গড়া যুক্তিসংগত নয়।
তিনি বিশ্ববিদ্যালয়ে পৃথক হাসপাতাল ওয়ার্ড, উন্নত খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে, তিনি ‘শতভাগ আবাসন’ দাবিকে অবাস্তব বলে অভিহিত করেন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের জন্য টাউনশিপ ও গণপরিবহন ব্যবস্থার প্রস্তাব দেন।
পিনাকি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হলো শিক্ষার মান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি। তার অভিযোগ—অনেক শিক্ষক ক্লাসে উপস্থিত হন না, গবেষণার নামে অনিয়ম করেন, এবং দলীয় কোটা ব্যবহার করে অযোগ্য শিক্ষক নিয়োগ পান। তিনি গবেষণায় জালিয়াতির একাধিক উদাহরণও তুলে ধরেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতির দুর্বলতা তুলে ধরে।
পিনাকি ভট্টাচার্য্য একাধিক স্তরে একটি বিকল্প ইশতেহার তুলে ধরেন, যা তার মতে ডাকসুকে আবার জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত করতে পারে। তার প্রস্তাবনাগুলোর সারসংক্ষেপ:
১. ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি
দলীয় প্রভাবমুক্ত ক্যাম্পাস গঠন
অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অপসারণ
গেস্টরুম নির্যাতন ও সহিংস রাজনীতিতে জড়িতদের বিচারের আওতায় আনা
২. শিক্ষা ও শিক্ষক নিয়োগ সংস্কার
সেমিস্টার শেষে ছাত্রদের মাধ্যমে শিক্ষক মূল্যায়ন
ক্লাস না নিলে ব্যবস্থা
অ্যান্টি-প্লেজিয়ারিজম সফটওয়্যার চালু
মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ
৩. গবেষণা তহবিল ও নৈতিকতা
গবেষণা ব্যয়ে স্বচ্ছতা আনতে পাবলিক রিপোর্ট
শিল্প-বাণিজ্য সংযোগ ও ইন্টার্নশিপ বাধ্যতামূলক
"ঢাবি ইনোভেশন ট্রাস্ট" গঠন এবং এথিক্যাল রিভিউ বোর্ড চালু
৪. শিক্ষার্থী কল্যাণ
পৃথক হোস্টেল নয়, বরং জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা
ঢাকা মেডিকেল, বারডেম, পিজি’র সাথে অংশীদারিতে স্টুডেন্ট ওয়ার্ড
৫. স্বচ্ছতা ও বাজেট
ডিজিটাল ডাকসু গঠন
পার্টিসিপেটরি বাজেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাজেট নির্ধারণ
৬. যুব কর্মসংস্থান
সরকারি-বেসরকারি খাতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ প্রোগ্রাম
পিনাকি ভট্টাচার্য্য মনে করেন, তার প্রস্তাবিত ইশতেহার বাস্তবায়ন করলে ডাকসু একটি কার্যকর, আধুনিক এবং গণতান্ত্রিক শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। তার মতে, ডাকসুকে ফের জাতীয় নেতৃত্বের কারখানায় রূপ দিতে হলে প্রয়োজন রাজনৈতিক প্রভাবমুক্ত, দূরদৃষ্টিসম্পন্ন এবং সংস্কারমুখী নেতৃত্ব।
তিনি স্পষ্টভাবে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদমুক্ত করো, শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো!"—এই স্লোগানেই ডাকসুর নতুন অভিযাত্রা শুরু হওয়া উচিত।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













