হাইকোর্টের রায়ে স্বস্তি ইসলামী ব্যাংকের কর্মীদের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্থায়ী কর্মকর্তাদের জন্য ঘোষিত ‘বিশেষ প্রতিযোগিতামূলক মূল্যায়ন’ পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কর্মকর্তাদের জন্য একটি যথাযথ পদোন্নতি পরীক্ষা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কাজী ফয়জুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংককে ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ মূল্যায়ন পরীক্ষা বাতিল করে নতুন পদোন্নতি পরীক্ষা আয়োজনের নির্দেশ দেন। পাশাপাশি, এ ধরনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন একটি সুসংগঠিত পদোন্নতি পরীক্ষা চালু করা হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এই বিশেষ মূল্যায়ন পরীক্ষার বিরুদ্ধে রিট করেছিলেন। তারা এ উদ্যোগকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, এর উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞ কর্মকর্তাদের কোণঠাসা করা। রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, আদালতের এই আদেশ দীর্ঘদিনের কর্মীদের জন্য একটি সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে।
তবে আদালতের আদেশের কয়েক ঘণ্টা পর ব্যাংক কর্তৃপক্ষ সন্ধ্যায় একটি সার্কুলার জারি করে। উপব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন জসিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষাটি বাতিল নয়, বরং আরও প্রস্তুতির সুযোগ দিতে ‘পুনর্নির্ধারণ’ করা হয়েছে। নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ১৪ আগস্ট ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগ এক সার্কুলারে জানায়, সহকারী কর্মকর্তা থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যায়ের কর্মীদের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে।
রিট আবেদনকারীদের যুক্তি ছিল—এ পরীক্ষা অপ্রয়োজনীয়, কারণ স্থায়ী কর্মকর্তারা আগে থেকেই প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। তাদের বেশিরভাগেরই ব্যাংকিং ডিপ্লোমা এবং ইসলামী ব্যাংকের নিজস্ব সনদও রয়েছে। তাই এ পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞ কর্মীদের সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা।
মিজান/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













