তদন্তের জালে সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ২৬টি সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের তথ্য তলবসহ তদন্ত শুরু করেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৯ আগস্ট দুদক চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে জানায়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বিএফআইইউ প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক—এর তৎকালীন বোর্ড চেয়ারম্যান, পরিচালক ও এমডিরাও এই তদন্তের আওতায় আনা হবে। একইসঙ্গে ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত ১৮টি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারাও এই তদন্তের অন্তর্ভুক্ত।
দুদক ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নর—ড. আতিউর রহমান, ড. ফজলে কবির এবং আবদুর রউফ তালুকদার—সহ ছয়জন সাবেক ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্নীতি প্রতিরোধের জন্য এটি সরকারের একটি বড় সংস্কার উদ্যোগ। পুনর্গঠিত বা একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সব বেসরকারি ব্যাংকও এই তদন্তের আওতায় রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ব্যাংকিং খাত ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের জন্য সুপরিচিত ছিল। বেসিক ব্যাংক ও জনতা ব্যাংক বড় অঙ্কের খেলাপি ঋণের কারণে কার্যত ভেঙে পড়েছে। পদ্ধতিগত অনিয়মের কারণে ১৮টি বেসরকারি ব্যাংকও দুর্বল হয়ে পড়েছে, যার মধ্যে এস আলম গ্রুপের ছয়টি ব্যাংকসহ কয়েকটি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ৫ আগস্টের পর ১৫টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এবং এই ব্যাংকগুলো এখন তদন্তাধীন। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে: ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক।
এছাড়া, এবি ব্যাংক, পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক—এই তিনটি ব্যাংকের কর্মকর্তারাও তদন্তাধীন। এদের বোর্ডগুলোও আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত হয়েছিল এবং লুটপাটের অভিযোগ রয়েছে।
অন্তর্বর্তী সরকারের এক বছরের পূর্তি উপলক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, "ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা যোগসাজশ করে টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। এক ব্যাংকের চেয়ারম্যান, যিনি একসময় আমার ছাত্র ছিলেন, তিনি স্বীকার করেছেন যে তার ব্যাংকের ৯৫% ঋণ খেলাপি — অর্থাৎ প্রায় পুরো টাকা মালিক ও পরিচালকরা তুলে নিয়েছেন।" এই মন্তব্যই দেশের ব্যাংকিং খাতের ভয়াবহ চিত্র তুলে ধরে।
তহা/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







