হাসনাতকে ফকিন্নি বলায় ক্ষিপ্ত হলেন খালেদ মুহিউদ্দীন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি ব্যবহৃত একটি শব্দ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনলাইন আলোচনায় বিশিষ্ট সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ‘ফকিরনি’ শব্দের ব্যবহার এবং রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
“যদি কাউকে ফকিরনি বলা অপমানজনক হয়, তবে এই শব্দটি সবার ক্ষেত্রেই সমানভাবে অপমানজনক হিসেবে বিবেচিত হওয়া উচিত।”
তিনি বলেন, “আপনি যদি কাউকে ফকিরনি বলেন, তাহলে সবার আগে আমাকে ফকিরনি বলতে হবে। কারণ আমার আর্থিক অবস্থানও খুব আলাদা কিছু নয়। এখন আপনি কি আমাকে এই নামে ডাকতে চান?”
বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ নোটিশ দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। খালেদ মনে করেন, এ সিদ্ধান্ত এবং পরে নোটিশ প্রত্যাহার দলটির ভেতর নীতিগত দ্বন্দ্ব ও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়।
“তিনি কী এমন নতুন কথা বলেছেন, যার জন্য তাকে শোকজ করা হলো?” — প্রশ্ন করেন তিনি। তিনি আরও বলেন, “গত এক বছরে বিএনপির রাজনীতিতে ‘মুক্তিযুদ্ধ’, ‘৭১-এর আবেগ’ এগুলোকে ঘিরে অনেক নতুন উপাদান দেখা যাচ্ছে। কিন্তু তার পরেও দলটির অবস্থানে পরিষ্কারতা নেই।”
খালেদ মুহিউদ্দীন দৃঢ়ভাবে উল্লেখ করেন, “৭১ আমাদের জাতিকে এক করেছে, বিভক্ত করেনি।”তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের লিগেসিকে ‘মনোপলি’ করে তা ব্যবসায় পরিণত করেছে এবং ‘ফ্যাসিবাদী কাঠামো’ তৈরি করেছে।
“মুক্তিযুদ্ধকে সামনে রেখে একটা দখলদার রাজনৈতিক কাঠামো দাঁড় করানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধুকেও ফ্যাসিবাদের প্রতীক বানিয়ে ফেলা হয়েছে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “এই ফ্যাসিবাদকে সমালোচনা না করলে, তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।” আলোচনায় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক এবং পাকিস্তানি প্রতিনিধিদের সাম্প্রতিক সফরের প্রসঙ্গও আসে।
খালেদ বলেন, “৭১ সাল এখনো আমাদের জাতিগত চেতনায় একটি গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। এই ক্ষত নিরাময়ে সকল পক্ষের, এমনকি জামায়াতেরও দায়িত্ব আছে।” খালেদ মুহিউদ্দীন শেষাংশে বলেন, রাজনৈতিক অঙ্গনে সম্মানজনক ও দায়িত্বশীল ভাষার ব্যবহার জরুরি, এবং সকল দলের উচিত নিজেদের নীতিগত অবস্থান স্পষ্ট করা।
“কাউকে ছোট করে, কটূক্তি করে রাজনীতি কখনো বড় হয় না। ভাষা আমাদের রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার— সেটিকে কদর্য বানানো আত্মঘাতী।”
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







