অবশেষে পরিবর্তন হয়ে গেল উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা সম্পত্তি নিয়ে ভাই-বোন, আত্মীয়স্বজনের মধ্যে বিরোধ, দখলদারিত্ব ও দীর্ঘমেয়াদি মামলা বছরের পর বছর ধরে চলে আসছে। প্রায় প্রতিটি পরিবারেই এরকম কোনো না কোনো জটিলতা আছে। এই সমস্যা সমাধানে সরকার নতুন ও বাধ্যতামূলক নিয়ম চালু করেছে, যাতে উত্তরাধিকার সম্পত্তি নির্দিষ্ট নিয়ম ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভাগ হয় এবং ভবিষ্যতে কেউ প্রতারণা বা জবরদখলের সুযোগ না পায়।
নতুন নিয়মে কী বলা হয়েছে:
১. আবশ্যিক আপোষ বণ্টননামা দলিল:
এখন থেকে কোনো পরিবার যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ভাগ করতে চায়, তাহলে আবশ্যিকভাবে "আপোষ বণ্টননামা দলিল" করতে হবে। এটি হতে হবে রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত, যাতে সবাই আইনি স্বীকৃতি পায়।
২. মৌখিক বণ্টন অবৈধ:
অনেক সময় পরিবারে ভাই-বোন বা আত্মীয়দের মধ্যে মৌখিকভাবে জমি ভাগ হয়ে যায়, কিন্তু তার কোনো লিখিত দলিল করা হয় না। এখন এটি আর বৈধ হবে না। মৌখিক বা অরেজিস্টারড চুক্তির ওপর আর নির্ভর করা যাবে না।
দলিল ছাড়া জমি বিক্রয় বা হস্তান্তর নিষিদ্ধ:
বণ্টননামা দলিল ছাড়া কেউ জমি বিক্রি করলে বা কাউকে হস্তান্তর করলে সেটি আইনত অবৈধ গণ্য হবে। এর জন্য আইনি শাস্তিও হতে পারে।
ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী ব্যবস্থা:
যারা এই নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মামলা করে শাস্তির আওতায় আনা যাবে। এতে জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে।
নামজারি মানেই মালিকানা নয়:
অনেকেই মনে করেন, যদি কোনো ব্যক্তি নিজের নামে জমির খাজনা বা নামজারি করে ফেলেন, তাহলে তিনিই মালিক।এ ধারণা সম্পূর্ণ ভুল।নতুন নিয়ম অনুযায়ী, যদি কারো নামে নামজারি হয় কিন্তু বণ্টননামা দলিল না থাকে, তাহলে সেই নামজারিও অবৈধ বলে গণ্য হবে।
কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন?
যেসব পরিবারে এখনও জমি ভাগাভাগি হয়নি বা অভিভক্ত জমি রয়েছে, তাদের অবশ্যই দলিল করতে হবে।
যারা অতীতে মৌখিকভাবে জমি ভাগ করেছে, এখন তাদেরকে রেজিস্ট্রার অফিসে গিয়ে সেই জমির আইনি দলিল করাতে হবে।
যারা পূর্বপুরুষদের রেখে যাওয়া জমি দখলে রেখে বসবাস করছেন, অথচ আইনিভাবে কোনো কাগজপত্র নেই—তাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।
পুরনো নিয়ম কেন ব্যর্থ হয়েছিল?
২০০৪ সালেই প্রথমবার আপোষ বণ্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেক মানুষ বিষয়টি এড়িয়ে যান। মাঠ পর্যায়ে সচেতনতার অভাব, দুর্নীতি ও প্রথাগত ব্যবস্থার কারণে কেউ এই নিয়ম মানেননি।
ফলে, জমি ভাগাভাগি ও মালিকানা নিয়ে মামলা, প্রতারণা, দলিল জালিয়াতি, জবরদখলসহ নানা সমস্যা বেড়েছে। এই কারণেই সরকার আরও কঠোরভাবে আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞদের মতামত:
ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়ম বাস্তবায়ন হলে বছরের পর বছর ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব ও মামলা উল্লেখযোগ্য হারে কমবে।
জমির উপর কাদের কত অংশ আছে, তা লিখিতভাবে স্পষ্ট থাকবে — ফলে ভবিষ্যতে জাল দলিল, প্রতারণা ও জবরদখলের সুযোগ থাকবে না।
এটি জমির বাজারেও স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনবে।
সতর্কবার্তা ও পরামর্শ:
যারা এখনো আপোষ বণ্টননামা দলিল করেননি, তাদের দ্রুত তা করার পরামর্শ দেওয়া হয়েছে।দেরি করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।
যে তথ্যগুলো দরকার হতে পারে:
জমির খতিয়ান
হাল দাগ ও মৌজা
ওয়ারিশানদের তালিকা
জমি কত শতাংশ কাকে বরাদ্দ হবে তার হিসাব
সবাই স্বাক্ষর করলে দলিল রেজিস্ট্রি করা সম্ভব
এই নতুন আইন ও নিয়ম বাস্তবায়ন হলে:
পরিবারে শান্তি বজায় থাকবে
জমির মামলা কমবে
প্রতারণা ও জালিয়াতি হ্রাস পাবে
ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে সম্পত্তির মালিকানা পাবে
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













