শেয়ারবাজারে দৌড়াচ্ছে ‘পাগলা ঘোড়া’, থামাবার কেউ নেই?
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) লিমিটেড এমন এক অস্বাভাবিক উর্ধ্বগতিতে দৌড়াচ্ছে, যা বিশ্লেষক ও বিনিয়োগকারীদের চরম উদ্বেগে ফেলেছে। মাত্র ১৩ কর্মদিবসে শেয়ারটির দাম ৪২ টাকার নিচ থেকে ৯৩ টাকায় পৌঁছেছে। কোম্পানির আর্থিক অবস্থা এবং সাধারণ বিনিয়োগের প্রবণতা বিবেচনায় এ ধরনের উর্ধ্বগতি সম্পূর্ণই কারসাজির।
ডিএসই-এর তথ্য অনুযায়ী, শেয়ারের অধিকাংশ দিন বিক্রেতা সংকটে পড়েছে। এর ফলে বেশিরভাগ দিনই লেনদেন সাময়িকভাবে হল্টেড হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রমাণ করে শেয়ারের ক্রয়-বিক্রয় স্বাভাবিক চাহিদার উপর নির্ভর করছে না, বরং সীমিত সংখ্যক বিনিয়োগকারীর কর্মকাণ্ড বা হঠাৎ চাহিদা বৃদ্ধিই দামকে তুমুলভাবে উর্ধ্বমুখী করছে।
কোম্পানি পক্ষ থেকে ডিএসই-কে বারবার জানানো হয়েছে, এই অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ বাজারে শেয়ারদরের এই চরম উর্ধ্বগতি সম্পূর্ণ স্পেকুলেটিভ এবং অকারণ।
কোম্পানির আর্থিক অবস্থা ও পারফরম্যান্সও বিনিয়োগকারীদের আশ্বস্ত করার মতো নয়। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি মাত্র ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যা শেয়ারবাজারে ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।
মালিকানার দিক থেকেও উদ্বেগজনক পরিস্থিতি। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের অংশীদারিত্ব মাত্র ২১.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৮.৭৪ শতাংশ। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছেই শেয়ারটি সিংহভাগ রয়েছে।
কোম্পানিটি কেবল লোকসানিই নয়, এর রিজার্ভও নেগেটিভ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ ৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির সম্পদ মূল্য শেয়ারপ্রতি মাত্র ২ টাকা ৭৫ পয়সা। অথচ শেয়ারটির দাম ৯৩ টাকা!
বিশ্লেষকরা মনে করছেন, এই উর্ধ্বগতি স্পেকুলেটিভ ট্রেডিং বা বাজার ম্যানিপুলেশনের সংকেত বহন করে। শেয়ারের দাম কোম্পানির মৌলিক আর্থিক অবস্থা ও পরিচালনাগত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিনিয়োগকারীদের সতর্ক করা হচ্ছে, হঠাৎ চাহিদা বা উর্ধ্বমুখী শেয়ারদরের ফাঁদে আটকে পড়া বিপজ্জনক হতে পারে।
নিয়ন্ত্রক সংস্থা—ডিএসই এবং বিএসইসিএ—জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ না করলে বাজারের স্বাভাবিকতা এবং সাধারণ বিনিয়োগকারীর অর্থের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। শেয়ার কারসাজি রোধ করতে অস্বাভাবিক লেনদেনের সঙ্গে যুক্ত পক্ষগুলো পর্যবেক্ষণ করা, মূল্য সংবেদনশীল তথ্য যাচাই করা এবং প্রয়োজন হলে হল্ট বা অন্যান্য কার্যকর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, শেয়ারবাজারের বেশিরভাগ কোম্পানির আচরণ উদ্বেগজনক। শেয়ারদর বাড়ার সময় তারা ডিএসই-কে জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কিন্তু শেয়ার দাম যখন তুঙ্গে পৌঁছায় এবং কারসাজিকারীদের শেয়ার বিক্রি করার সময় হয়, তখন হঠাৎ করে মূল্য সংবেদনশীল তথ্য ঘোষণা করে। পরবর্তীতে দেখা যায়, সেই তথ্যের সঙ্গে বাস্তবায়নের কোন সম্পর্ক থাকে না। এমন অস্থির ও অসঙ্গতিপূর্ণ তথ্য প্রকাশ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে এবং বাজারের বিশ্বাস নষ্ট করে।
এই ধরনের ‘পাগলা ঘোড়া’ শেয়ার পরিস্থিতি দীর্ঘমেয়াদে বাজারে আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং বিনিয়োগকারীর অর্থ বড় ঝুঁকিতে ফেলতে পারে। তাই বিনিয়োগকারীদের অত্যন্ত সতর্ক থাকা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া খুবই জরুরী। বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করেন, তাদের ঘুম ভাঙ্গে যখন কারসাজিকারীরিা নিরাপদে সটকে পড়ে।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









