শুল্ক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। অর্থাৎ, ভারতের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য আছে মাত্র ২০ দিন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছেন, দেশের কৃষক, দুগ্ধ ও মৎস্য খাতের স্বার্থে তিনি কোনো আপস করবেন না। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের কাছে কৃষকের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি, এর জন্য আমাকে বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমি পিছপা হব না।" যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা শুল্ক প্রসঙ্গে কিছু বলেননি, তবুও তার বক্তব্যে ভারতের অবস্থান স্পষ্ট।
ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতের তেল কেনা অব্যাহত থাকায় ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। তাই ভারতকে ‘শাস্তি’ দিতেই এই অতিরিক্ত শুল্ক। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের শ্রমনির্ভর রপ্তানি খাত, বিশেষ করে পোশাক, গয়না ও হস্তশিল্প। রপ্তানিকারকরা বলছেন, ৫০ শতাংশ শুল্কের বোঝা টেনে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব।
এতে ভারতের ৮৬.৫ বিলিয়ন ডলার মূল্যের বার্ষিক রপ্তানি হুমকির মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যা দেশের মোট রপ্তানির ১৮ শতাংশ এবং জিডিপির প্রায় ২.২ শতাংশ। প্রবাহে ছেদ পড়লে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে আসতে পারে বলে আশঙ্কা।
ইতোমধ্যে ভারতের শেয়ারবাজারে পতন ঘটেছে, উদ্বেগ ছড়িয়েছে শিল্পমহলে। পোশাক রপ্তানিকারক সংগঠনের প্রধান সুধীর সেকরি বলেছেন, এই শুল্কে আমাদের খাত টিকবে না। আমরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা চাইছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করে জানিয়েছে, প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দাম্মু রবি বলেছেন, এটি সাময়িক সমস্যা। তবে আমরা জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত।
এই সংকটের মধ্যে মোদি সরকারের কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। শিগগিরই মোদি চীন সফরে যাচ্ছেন। ২০১৮ সালের পর এই প্রথমবার। ধারণা করা হচ্ছে, এই সফর ব্রিকস দেশগুলোর সঙ্গে কৌশলগত সমন্বয় তৈরির অংশ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইতোমধ্যে জানিয়েছেন, তিনি এই শুল্কবিরোধী বিষয়ে মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন।
২০১৯ সালেও ভারত-যুক্তরাষ্ট্র শুল্ক উত্তেজনায় জড়িয়েছিল, যখন যুক্তরাষ্ট্র ভারতের জিএসপি সুবিধা প্রত্যাহার করে। পাল্টা জবাবে ভারতও তখন ২৮টি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল।
এবারও সেই পথে হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়, তবে সরকারের ভেতরে পাল্টা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে।
চলমান সংকটে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, যদি কেউ আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে শাস্তি দিতে চায়, তবে তারা ভারতের শক্তি বোঝে না। রাহুল গান্ধী একে আখ্যা দিয়েছেন ‘অর্থনৈতিক ব্ল্যাকমেইল’ হিসেবে।
ইতিমধ্যে, দুই দেশের মধ্যে পাঁচ দফা বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়েছে। মূল বিরোধ কৃষি, দুগ্ধ খাতের বাজার খুলে দেওয়া এবং রুশ তেল আমদানি বন্ধ করা নিয়ে। আগস্টের মাঝামাঝি সময়ে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল আবার ভারতে আসছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













