টেক্সটাইল শিল্পের কফিনে শেষ পেরেক মারে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেক্সটাইল শিল্পের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেছেন যে, এই খাতটির ওপর দিয়ে ধারাবাহিকভাবে বিপর্যয় বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্পিনিং শিল্প রক্ষার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা দাবি করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টেক্সটাইল খাতের ২৫ শতাংশ প্রণোদনা কমিয়ে মাত্র দেড় শতাংশে নামিয়ে আনা হয়েছিল, যা এই শিল্পের পতনে চূড়ান্ত আঘাত হানে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালমা গ্রুপের প্রধান পরিচালক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আজহার আলী। তিনি বলেন, সরকারের ভুল নীতির কারণেই বর্তমানে টেক্সটাইল শিল্পকে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, যার ফলস্বরূপ এই খাতে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা ভুগছেন।
তাঁর দেওয়া তথ্যানুসারে, ইতিমধ্যেই ৩৫টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মসংস্থানহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে চালু থাকা বাকি কারখানাগুলোও মাত্র ৪০ ভাগ ক্যাপাসিটিতে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই শিল্পের ধস ঠেকানো সম্ভব হবে না বলে তিনি সতর্ক করেন।
লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার আজহার আলী আরও উল্লেখ করেন যে, গত কয়েক বছর ধরে কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এর ফলে প্রায় ৪০ ভাগ শিল্প-কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা বেকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। তিনি শিল্পকে বাঁচাতে সাত দফা দাবি তুলে ধরেন।
সাত দফা দাবির মধ্যে রয়েছে—দেশি সুতা ব্যবহারে ১০ শতাংশ নগদ প্রণোদনা, গ্যাস-বিদ্যুৎ বিলে ৩০ শতাংশ ছাড়, সুতা আমদানি বন্ধে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বা সেইফগার্ড ডিউটি প্রয়োগ, ইডিএফ (রপ্তানি উন্নয়ন তহবিল) ফান্ড পুনর্বহাল, তৈরি পোশাক রপ্তানির উৎপাদন খরচের ৭০ শতাংশ কাঁচামাল স্থানীয় উৎস থেকে কেনার বাধ্যবাধকতা আরোপ করা, এবং রিসাইকেল পণ্য উৎপাদনে অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনা দেওয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার আজহার আলী বলেন, একসময় স্পিনিং মিলে ২৫ শতাংশ প্রণোদনা দেওয়া হতো, যার ভিত্তিতেই দেশে টেক্সটাইল মিল গড়ে উঠেছিল। আওয়ামী লীগ সরকার তা কমিয়ে দেড় শতাংশে নামিয়ে আনলে এই শিল্পের কফিনে শেষ পেরেক মারা হয়।
তিনি যোগ করেন, বাংলাদেশ যখন প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই ভারত সুতা রপ্তানিতে ১১ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে। এর ফলস্বরূপ, কম দামে ভারতের সুতা দেশে প্রবেশ করতে শুরু করে। বর্তমানে যে প্রণোদনা দেওয়া হয়, সেই টাকা পেতেও বাংলাদেশের মিলগুলোকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যেখানে ভারতে মাত্র তিন দিনের মধ্যে প্রণোদনার অর্থ ছাড় করা হয়।
তিনি আরও সতর্ক করে দেন যে, ২২ মাস ধরে ইডিএফের সীমা কমিয়ে দেওয়ায় মিলগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল সংকুচিত হয়েছে এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সুতার উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ অনুযায়ী সুতার দাম না পাওয়া গেলে আগামী ছয় মাস থেকে এক বছর পর অধিকাংশ মিল চালানো কঠিন হয়ে পড়বে।
বেঙ্গল এনএফকের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে জানান, নানা কারণে বর্তমানে ৪০টি স্পিনিং মিল বন্ধ রয়েছে। আর যেসব মিল চালু আছে, সেগুলোও ৬০ শতাংশ ক্যাপাসিটিতে চলছে। তিনি অভিযোগ করেন, পোশাক প্রস্তুতকারক বা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে সুতা আমদানি করায় দেশীয় সুতা অবিক্রিত থেকে যাচ্ছে, যা দেশীয় টেক্সটাইল শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করতে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো কত টাকার সুতা, কাপড় ও অ্যাক্সেসরিজ আমদানি করছে—সেই হিসেব করার সময় এসেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক আরও বলেন, টেক্সটাইল হলো গার্মেন্টসের মেরুদণ্ড এবং এটা বুঝতে যত দেরি হবে, দেশের তত ক্ষতি হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যারা এখন ভারত থেকে আড়াই ডলারে সুতা আমদানি করছেন, দেশের টেক্সটাইল শিল্প বন্ধ হয়ে গেলে তাদের ওই সুতা ৫ ডলারে কিনতে হবে।
ওয়ান কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বলেন, টেক্সটাইল শিল্পে বাংলাদেশের মূল প্রতিযোগী হলো ভারত। তিনি মনে করেন, নীতি সহায়তা দেওয়ার মাধ্যমেই সেই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি দাবি করেন, প্রণোদনা দিলে সরকারের হয়তো ৩ বিলিয়ন ডলার খরচ হবে, কিন্তু তাতে বাংলাদেশের গার্মেন্টস খাত একদিকে স্বয়ংসম্পূর্ণ হবে, অন্যদিকে কর্মসংস্থান বাড়বে। তিনি আরও বলেন, কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও মালিকরা হয়তো কোনো না কোনোভাবে টিকে থাকতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইইবির গার্মেন্টস বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন। এছাড়া, আহমেদ গ্রুপের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শান্তিময় দত্ত, আরমাডা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, গ্রিনটেক্স স্পিনিংয়ের নির্বাহী পরিচালক রুহুল আমিনসহ শিল্প খাতের অন্যান্য শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।
তহা/
পাঠকের মতামত:
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ









