লাতিন আমেরিকায় স্থল অভিযানের ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ জোরদার করতে লাতিন আমেরিকায় মাদক চক্রগুলোর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে কখন বা কোন দেশে অভিযান শুরু হবে—সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোশুন ইলবো জানিয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “সমুদ্রপথে ঢোকা ৯৬ শতাংশ মাদক আমরা আটকেছি। এখন আমরা স্থল অভিযান শুরু করব—স্থলভাগে কাজটি তুলনামূলক সহজ। খুব শিগগিরই এটি হবে।”
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরসহ লাতিন আমেরিকার বিভিন্ন উপকূলীয় জলসীমায় ‘মাদক বহনকারী’ হিসেবে চিহ্নিত জাহাজ ধ্বংস করছে। এসব অভিযানে উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।
এর আগে গত আগস্টে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তাঁকে আটক করতে সহায়তাকারীর জন্য ঘোষিত পুরস্কার ২৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করা হয়।
সমুদ্রপথে চাপ বাড়ানোর পাশাপাশি ট্রাম্প একাধিকবার স্থল অভিযানের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। আগে এসব বক্তব্যকে মাদুরো সরকারের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ব্যাখ্যা করা হলেও এবার তিনি স্পষ্ট করেন—অভিযান কেবল ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প বলেন, “লক্ষ্য যে ভেনেজুয়েলাই হতে হবে, এমন নয়; যারা আমাদের দেশে মাদক ঢোকায়—তাদের সবাই লক্ষ্যবস্তু।”
ট্রাম্প প্রশাসন মাদক সমস্যাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করছে এবং মাদকের বিরুদ্ধে লড়াইকে কার্যত ‘যুদ্ধ’ আকারে সংজ্ঞায়িত করে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরছে। ট্রাম্পের ভাষ্য, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনে মৃত্যুকে যদি যুদ্ধাহত হিসেবে গণনা করা হয়, তবে এটি হবে ‘তুলনাহীন এক যুদ্ধ’।
তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থল হামলা বাস্তবে শুরু হবে কি না—তা এখনও অনিশ্চিত। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য এর আগে সামরিক অভিযানের ক্ষেত্রে স্পষ্ট আইনি ভিত্তির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, স্থল হামলা শুরু হলে তা লাতিন আমেরিকায় উত্তেজনার গুরুতর মাত্রা তৈরি করবে।
এ প্রসঙ্গে মাদুরো সতর্ক করে বলেন, কোনো বিদেশি আগ্রাসন হলে শ্রমিক শ্রেণিকে সাধারণ ধর্মঘট ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













