ট্রাম্পের যু-দ্ধবিরতি উপেক্ষা করে সীমান্তে হা-মলা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে কম্বোডিয়ার হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে ট্রাম্পের টেলিফোনালাপের পর শনিবার সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে থাইল্যান্ডের অন্তত চারজন সেনা নিহত হয়েছেন।
শনিবার ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান, সীমান্তবর্তী চং আন মা এলাকায় সংঘর্ষে শনিবার আরও চার থাই সেনা প্রাণ হারান। তাঁর ভাষ্য অনুযায়ী, গত সোমবার থেকে কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ১৪ জন থাই সেনা নিহত হয়েছেন।
থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, শনিবার কম্বোডিয়ার সেনাবাহিনীর হামলাতেই চার থাই সেনা নিহত হন। এর আগে কয়েক দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পরই এ সিদ্ধান্ত আসে। তবে পরবর্তীতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পের সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন নয়। ঔপনিবেশিক আমল থেকে বিতর্কিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ঘিরেই দীর্ঘদিন ধরে উত্তেজনা ও সহিংসতা চলছে। সাম্প্রতিক সহিংসতায় উভয় দেশে মিলিয়ে অন্তত পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
থাই-কম্বোডিয়া সীমান্তে চলতি সপ্তাহের সংঘর্ষেই অন্তত ২৪ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যার মধ্যে শনিবার নিহত চার থাই সেনাও অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন করে সংঘর্ষ শুরুর দায় নিয়ে একে অপরকে দোষারোপ করছে উভয় দেশ। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, শুক্রবারের ফোনালাপে ট্রাম্প “যুদ্ধবিরতির বিষয়ে কোনো স্পষ্ট প্রস্তাব দেননি।”
শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুতিন আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, শুক্রবার তিনি অনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত–এর সঙ্গে “খুব ভালো আলোচনা” করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “তারা আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং জুলাইয়ে স্বাক্ষরিত মূল শান্তিচুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছেন।”
উল্লেখ্য, পাঁচ দিনের প্রাণঘাতী সংঘাতের পর জুলাই মাসে যুক্তরাষ্ট্র, চীন ও আঞ্চলিক জোট আসিয়ান–এর চেয়ারম্যান মালয়েশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে অক্টোবরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আরেকটি যৌথ ঘোষণার প্রতি সমর্থন জানান ট্রাম্প। তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তির কথাও তুলেছিলেন।
তবে পরের মাসেই সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হলে ওই চুক্তি কার্যত স্থগিত করে থাইল্যান্ড। সংঘাত থেকে পালিয়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত কানিয়াপাত সাওপ্রিয়া বলেন, তিনি আর কম্বোডিয়ার ওপর আস্থা রাখতে পারছেন না। ৩৯ বছর বয়সী এই নারী এএফপিকে বলেন, “শেষবার শান্তির চেষ্টা ব্যর্থ হয়েছিল। এবার সফল হবে কি না, তা আমি জানি না।”
এমজে/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







