নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যে কোনো ধরনের শঙ্কা ও উদ্বেগ দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান-এ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সিইসি। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কমিশনের ভেতরে কোনো ধরনের সংশয় নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সার্বিকভাবে পরিস্থিতির বড় কোনো অবনতি হয়নি। মাঝেমধ্যে দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সম্প্রতি হাদির ওপর হামলার ঘটনাও তেমনই একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন, এ ধরনের ঘটনা নতুন নয় এবং এগুলোকে সামগ্রিক পরিস্থিতির মানদণ্ড হিসেবে দেখা উচিত নয়।
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন মহলে হয়তো নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা রয়েছে। তবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “নির্বাচন নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়েই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব।” তিনি দেশবাসীকে সব ধরনের আশঙ্কা ঝেড়ে ফেলার অনুরোধ জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নাসির উদ্দিন বলেন, অতীতে বিশেষ করে ৫ আগস্ট বা ২৪ তারিখের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখনকার অবস্থা অনেক ভালো। তখন থানাগুলো কার্যত অচল ছিল, পুলিশের কার্যক্রমও সীমিত ছিল। এখন মানুষ শান্তিতে চলাফেরা করতে পারছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে বলে তিনি মন্তব্য করেন।
সিইসি জানান, সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো কমিশনকে আশ্বস্ত করেছে যে নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির কাছে নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ওপরই ভরসা রাখতে হবে। তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।
নাসির উদ্দিন বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে। কারণ এই নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। একই ব্যবস্থায় ভোট দিতে পারবেন ভোটগ্রহণে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাবন্দি এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীরা।
সবশেষে সিইসি জানান, এবারের নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এসব দিক বিবেচনায় এই নির্বাচন নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক। তিনি বলেন, নির্বাচন কমিশন একা সফল হতে পারবে না—সবার সম্মিলিত অংশগ্রহণেই একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
এমজে/
পাঠকের মতামত:
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে













