শীতের শুরুতেই ঢাকার বাতাস বিপজ্জনক পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: অগ্রহায়ণের শেষ দিনে শীতের হালকা আমেজ থাকলেও ঢাকার বাতাসে স্বস্তি নেই। শুষ্ক মৌসুম শুরু হতেই রাজধানীতে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তালিকায় বিশ্বের ১২৭টি দেশের দূষিত শহরের মধ্যে আজ সোমবার ঢাকার অবস্থান ৮ম।
সকাল ৮টা ৪৩ মিনিটে নেওয়া পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ১৫৮, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এই মাত্রার দূষণ দীর্ঘ সময় স্থায়ী হলে সাধারণ মানুষের পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
আইকিউএয়ার নিয়মিতভাবে বাতাসের গুণমান সূচকের মাধ্যমে বিভিন্ন শহরের দূষণ পরিস্থিতি প্রকাশ করে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণাই দূষণের প্রধান উৎস। এসব কণা শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো জটিল সমস্যার ঝুঁকি বাড়ায়।
এদিকে টানা কয়েক দিনের মতো আজও দূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ৩৪৬, যা ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের নির্দেশক।
দূষণের শীর্ষ পাঁচ শহরের তালিকায় আরও রয়েছে পাকিস্তানের করাচি, কুয়েতের কুয়েত সিটি, মিশরের কায়রো এবং পাকিস্তানের লাহোর। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২০১, ১৮৯, ১৮৯ ও ১৮১।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাস ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে বাতাসকে দুর্যোগপূর্ণ বলা হয়।
বায়ুদূষণের ভয়াবহ প্রভাব উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নাল–এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যু ঘটে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর বিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষের প্রাণহানি হয়।
দীর্ঘদিন ধরে ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে ইটভাটা ও শিল্পকারখানার মালিকদের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী ব্যবহার, বালু ও নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পরিবহনকালে ট্রাক ও লরি ঢেকে নেওয়া এবং দিনে অন্তত দুইবার পানি ছিটানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুরোনো ও ধোঁয়া নির্গত করা যানবাহন সড়কে চলাচল সীমিত করার কথাও বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বায়ু পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও হৃদ্রোগ বা শ্বাসতন্ত্রের রোগীদের বাইরে যাওয়া এড়িয়ে চলাই নিরাপদ। সুস্থ ব্যক্তিদেরও বাইরে থাকার সময় কমানো এবং ভারী শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকা উচিত। প্রয়োজনে বাইরে গেলে মানসম্মত মাস্ক ব্যবহার এবং ঘরের ভেতরে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে












.jpg&w=50&h=35)
