বিদ্যুৎকেন্দ্র বন্ধ, জিবিবি পাওয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা, দীর্ঘদিন ধরে রাজস্ব আয়ের ঘাটতি এবং সামগ্রিক আর্থিক দুরবস্থার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের ভবিষ্যৎ কার্যক্রম ও টিকে থাকার সক্ষমতা নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ বিষয়ে স্পষ্টভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) জিবিবি পাওয়ারের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশের পর এ উদ্বেগের বিষয়টি সামনে আসে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এস এইচ তালুকদার।
নিরীক্ষকের মতামতে বলা হয়েছে, জিবিবি পাওয়ারের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ ২০২৩ সালের জুন মাসে শেষ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তা আর নবায়ন করা হয়নি। ফলে গত দুই অর্থবছর ধরে কোম্পানিটির মূল ব্যবসা—বিদ্যুৎ উৎপাদন ও বিক্রি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এ খাত থেকে কোনো রাজস্ব আয় আসেনি। এই বাস্তবতায় কোম্পানিটির ভবিষ্যৎ পরিচালনা ও ধারাবাহিকতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আর্থিক অবস্থার প্রতিফলন হিসেবে ২০২৪–২৫ অর্থবছরে জিবিবি পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ পয়সা, যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল। তবে আয় ইতিবাচক হলেও তা কোম্পানির সামগ্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়। অন্যদিকে বাজারে শেয়ারটির দর রয়েছে তার অনেক নিচে। ডিএসইতে রোববার (১৪ ডিসেম্বর) জিবিবি পাওয়ারের শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
বাজার তথ্য অনুযায়ী, গত এক বছরে জিবিবি পাওয়ারের শেয়ারের দর সর্বনিম্ন ৫ টাকা ৩০ পয়সা এবং সর্বোচ্চ ৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু না হলে এবং নতুন চুক্তি না এলে কোম্পানিটির সামনে ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা







