খেলাপি ঋণে নাজুক ব্যাংক খাত, ব্যতিক্রম ১৭ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ যখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তখনও ১৭টি বেসরকারি ব্যাংক তাদের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে ধরে রাখতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে যেখানে খেলাপি ঋণের গড় হার ৩৬ শতাংশে দাঁড়িয়েছে, সেখানে এসব ব্যাংকের পারফরম্যান্সকে ব্যতিক্রমী হিসেবেই দেখছেন খাতসংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট ৫২টি স্থানীয় ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে যেসব ব্যাংক তুলনামূলকভাবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সেগুলো হলো— সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও সিটিজেনস ব্যাংক।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, ঋণ বিতরণে অতিরিক্ত ঝুঁকি না নেওয়া, গ্রাহক যাচাইয়ে কঠোরতা, সময়মতো ঋণ আদায় এবং কার্যকর নজরদারি ব্যবস্থাই এসব ব্যাংককে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে। পাশাপাশি, সুশাসন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখাও বড় ভূমিকা রেখেছে বলে তারা মনে করছেন।
তাদের মতে, অনেক ব্যাংক যেখানে দ্রুত প্রবৃদ্ধির তাগিদে বড় অঙ্কের ঝুঁকিপূর্ণ ঋণে জড়িয়েছে, সেখানে এসব ব্যাংক ধীরগতিতে হলেও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়েছে। বিশেষ করে নতুন কিছু ব্যাংকের ক্ষেত্রে তুলনামূলক ছোট ঋণ পোর্টফোলিও থাকায় খেলাপি ঋণের ঝুঁকিও কম ছিল। বিপরীতে, পুরনো অনেক ব্যাংক এখনো অতীতের বড় ঋণের বোঝা টানছে।
১৭টি ব্যাংকের মধ্যে খেলাপি ঋণের হার সবচেয়ে কম সিটিজেনস ব্যাংকে, যা মাত্র ১ দশমিক ৭৪ শতাংশ। আর এই তালিকায় সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে যমুনা ব্যাংকের, যার হার ৯ দশমিক ৬ শতাংশ (চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত)।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণের হার ৫ শতাংশেরও নিচে রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে সিটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৯ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৪ দশমিক ৭৬ শতাংশ।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, ২০২৪ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ, যা খাতের গড় হারের তুলনায় অনেক কম। তিনি আশা প্রকাশ করেন, ২০২৫ সালের শেষ নাগাদ এই হার আরও কমে ৩ শতাংশের নিচে নেমে আসবে।
তিনি বলেন, শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ সুশাসন কাঠামোই এই অগ্রগতির মূল ভিত্তি। সিটি ব্যাংকে ঋণ সংক্রান্ত সিদ্ধান্তগুলো সম্পূর্ণ পেশাদারভাবে নেওয়া হয় এবং বোর্ড কোনো ধরনের হস্তক্ষেপ করে না। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম ও ঋণঝুঁকি ব্যবস্থাপনাকে আলাদা দায়িত্ব হিসেবে পরিচালনা করা হয়।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলি রেজা ইফতেখার জানান, গত ৩৩ বছর ধরেই তাদের ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় ৩ শতাংশের কাছাকাছি রয়েছে। তিনি বলেন, ঋণ অনুমোদনের আগেই গ্রাহকের আর্থিক সক্ষমতা অত্যন্ত সতর্কভাবে যাচাই করা হয় এবং ঋণ বিতরণের পরও নিয়মিত নজরদারি চালানো হয়।
তিনি জানান, ঋণ আদায়ের জন্য ব্যাংকটিতে একাধিক টিম কাজ করে। ১ থেকে ৩০ দিন বিলম্বিত ঋণের জন্য একটি টিম দায়িত্ব পালন করে, আর বিলম্ব বাড়লে অন্য টিম দায়িত্ব নেয়। পাশাপাশি একটি আলাদা আইনি টিমও সক্রিয় রয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রাইম ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ৭৮৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৪ দশমিক ১ শতাংশ।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ বলেন, ঋণ অনুমোদনের সময় প্রতিটি প্রস্তাব ও আর্থিক সক্ষমতা কঠোরভাবে যাচাই করা হয়। পাশাপাশি, ঋণ বিতরণের পর নিয়মিত ব্যবসার পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হয় এবং ঝুঁকিপূর্ণ খাত এড়িয়ে চলা হয়।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ কোটি টাকা, যা মোট ঋণের ৩ দশমিক ৫৮ শতাংশ। ব্যাংকটির বোর্ডে আটজন পরিচালক রয়েছেন, যাদের মধ্যে সাতজনই স্বাধীন পরিচালক। অর্থনীতিবিদ, ব্যাংকার ও অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই বোর্ড শক্তিশালী সুশাসন নিশ্চিত করছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্যাংকটির মালিকপক্ষ ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপ করে না। বোর্ড নীতিমালা নির্ধারণ করে এবং ব্যবস্থাপনা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও জানান, ঋণ আদায়ে ব্যাংকের রিকভারি বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই বিভাগে অভিজ্ঞ পেশাজীবী নিয়োগ দেওয়া হয় এবং সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা সচল রাখার সুযোগ দেওয়া হয়, যা আদায় প্রক্রিয়াকে সহজ করে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৩ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৬ দশমিক ৮৩ শতাংশ।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে সব ধরনের নীতিমালা ও প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হয়। কোনো ধরনের সুপারিশ বা চাপের মুখে ঋণ অনুমোদন দেওয়া হয় না।
তিনি বলেন, প্রতিটি বিভাগ আলাদাভাবে নথিপত্র যাচাই করে এবং বোর্ড ও ব্যবস্থাপনা কোনো ধরনের স্বার্থের সংঘাত মেনে নেয় না। এই স্বচ্ছতা ও শৃঙ্খলাই ব্যাংকটিকে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


