কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের নতুন অভিযান
নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ার বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করেছে থাইল্যান্ড। তাদের দাবি, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। এর আগে সংঘাত থামাতে ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। উভয় পক্ষই আগের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।
রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তজুড়ে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সংঘাত শুরুর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় কম্বোডিয়া। দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমলে নির্ধারিত হয়। এই সীমান্তের কয়েকটি অংশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে এবং উভয় দেশই কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে।
নতুন করে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।
থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ‘মাতিচোন অনলাইন’ জানিয়েছে, ত্রাত প্রদেশসংলগ্ন এলাকায় নিজেদের দাবি করা ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হয়েছে।
ভোরে শুরু হওয়া অভিযানে ব্যাপক লড়াই হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সেনাবাহিনীর দাবি, অভিযানে শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে তারা সংশ্লিষ্ট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাই পিবিএস জানিয়েছে, অভিযানের পর ওই এলাকা থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করা হয়েছে।
এদিকে থাইল্যান্ডের আরেক সংবাদমাধ্যম টিভি-৩ জানিয়েছে, রোববার ভোর থেকে সীমান্তজুড়ে স্থল, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
সর্বশেষ দফার সংঘর্ষে নতুন করে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, কম্বোডিয়ার নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তাদের সীমান্তবর্তী পুরসাত প্রদেশের থামার দা এলাকায় থাইল্যান্ডের পক্ষ থেকে গোলাবর্ষণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













