কারখানা বন্ধ, প্রতিবেদন নেই ৪ বছর; তবু শেয়ারদর দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে তিন বছর ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা এবং টানা চার বছর আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড–এর শেয়ারদরে হঠাৎ বড় ধরনের উত্থান দেখা গেছে। অনিশ্চয়তায় ঘেরা এমন অবস্থার মধ্যেও গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দ্বিগুণেরও বেশি।
তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছিল মাত্র ১ টাকা ৪০ পয়সায়। এরপর থেকেই ধারাবাহিকভাবে দর বাড়তে থাকে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩ টাকা ১০ পয়সায়, যা এক মাসের ব্যবধানে প্রায় ২ দশমিক ২১ গুণ বৃদ্ধি।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে রিজেন্ট টেক্সটাইলের কারখানায় কোনো উৎপাদন কার্যক্রম পাননি। পরিদর্শনের সেই তথ্য পরে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, কোম্পানিটির কারখানা ২০২২ সালের জুলাই মাস থেকেই বন্ধ রয়েছে।
সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পানির কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকলে তা বিনিয়োগকারীদের অবহিত করা বাধ্যতামূলক। তবে রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। সর্বশেষ ২০২০–২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর আর কোনো হিসাব প্রকাশ করেনি রিজেন্ট টেক্সটাইল। ফলে কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে বিনিয়োগকারীরা স্পষ্ট ধারণা পাচ্ছেন না।
প্রকাশিত সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে রিজেন্ট টেক্সটাইলের আয় ছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা, যেখানে আগের অর্থবছরে আয় ছিল ৮৬ কোটি টাকা। তবে ওই বছর কর পরবর্তী নিট লোকসান দাঁড়ায় ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি, যা আগের হিসাব বছরে ছিল প্রায় ৪ কোটি টাকা।
একই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৬২ পয়সা, আগের বছরে যা ছিল ৩১ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৬ টাকা ৫২ পয়সায়। ওই অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ, যদিও আগের বছরে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা




.jpg&w=50&h=35)


