সন্ত্রাসবিরোধী আইনে অভিনেত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গতকাল রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই অভিযোগ দায়ের করা হয়।
এই অভিযোগ করেছেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগে উল্লিখিত অপর দুই ব্যক্তি হলেন মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা নানাভাবে দেশে সক্রিয় থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে জড়িত রয়েছে। অভিযুক্ত চারজন এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চালাচ্ছেন। এর মাধ্যমে তাঁরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রচারণায় যুক্ত রয়েছেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বক্তব্য ও অনলাইন কার্যক্রমের ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। এর ফল হিসেবে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, এটি একটি সাইবার-সংক্রান্ত অভিযোগ। তিনি বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগ দায়েরের পরপরই সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়েছে। আনিস আলমগীরের দাবি, রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে আনিস আলমগীর জিমে এসেছিলেন এবং রাত ৮টার দিকে ব্যায়াম শেষ করে স্বাভাবিকভাবেই চলে যান। জিমের ভেতরে কোনো পুলিশ সদস্য তিনি দেখেননি বলে দাবি করেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। তদন্তের অগ্রগতি ও তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাকা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে যে বোর্ড—এসএসসির ফলাফলে চমক
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- এসএসসি রেজাল্ট প্রকাশের পর জানা গেল পাসের হার
- এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বাঁশখালীতে জনস্রোত
- রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ নিয়ে শিশির মনিরের বক্তব্য
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক













