যুক্তরাষ্ট্র-কানাডায় ঈদের নামাজ
প্রবাস ডেস্ক : এবার সাপ্তাহিক ছুটির দিন রোববার উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায় পবিত্র ঈদুল আযহা। যে কারণে এবার দেশ দুটিতে অনেক বেশি আনন্দ-উদ্দীপনা নিয়ে চলছে ঈদের আয়োজন।
দেশ দুটির সবগুলো মসজিদ থেকেই ঈদ জামায়াতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে তিন হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায়, আবার কোথাও মসজিদের ব্যবস্থাপনায় বড় অডিটরিয়ামে ঈদ জামাতের পাশাপাশি নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে খোলা ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
কম্যুনিটি সূত্রে জানা গেছে, লক্ষাধিক প্রবাসী পশু কুরবানী করবেন ঈদের দিন। আরো লক্ষাধিক প্রবাসী দেশে অর্থ পাঠিয়েছেন কুরবানির জন্যে। অনেক মুসল্লী কুরবানীর পশু ক্রয়ের পর কুরবানির জন্যে নিকটস্থ খামারে যাবেন, এজন্যে বেশ কটি মসজিদে ভোরেও ঈদ জামাতের কর্মসূচি রয়েছে।
নিউইয়র্কে সবচেয়ে ঈদ জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। জামাত হবে সাড়ে সকাল আটটায়। এই জামাতে মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টাওে সকাল ৮টা, ৯টা ও ১০টায়।
জ্যামাইকাস্থ আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৮৮-৪৯ ১৭৯ প্লেসে ।প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল আটটা এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। এ জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ছয়টায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। সকাল ছয়টা থেকে জামাত শুরু হয়ে প্রতি ঘণ্টায় ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান ইমাম কাজী কায়্যূম।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদেও উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে)। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা এবং তৃতীয় জামাত সকাল ৯টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি মসজিদের ভেতরে। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়।
দারুস সালাম মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ( ১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকা)। সকাল সাতটায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায়। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
জ্যামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ভোর ৫টা ৪৫ (মসজিদ), দ্বিতীয় জামাত সকাল ৬টা ৪৫ (মসজিদ), তৃতীয় জামাত সকাল ৮টা (রফুস কিং) ও চতুর্থ জামাত সকাল ১০টায় (রুফুস পার্ক) অনুষ্ঠিত হবে।
জ্যামাইকার মসজিদ মিশনে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
ওজনপার্কে আল ফুরকান মসজিদে খোলা আকাশের নিচে মসজিদের সামনে (৭৬ অ্যান্ড গ্লেনমোর অ্যাভিনিউতে) ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় প্রথম এবং আরেকটি হবে সকাল নয়টায়।ওজনপার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। সেখানেও বিপুলসংখ্যক মানুষ জামাতে অংশ নেবেন। এ ছাড়া ওজনপার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনে বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামাত হবে সকাল ছয়টায়।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি মসজিদের ভেতরে।
বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসে ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় সকল মুসলমানকে নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ইকনা মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
ক্যাসেলহিল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসের ২১০০-২১৪৬ টার্নবুল অ্যাভিনিউতে (প্লে গ্রাউন্ড) সকাল আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মামুন/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












