যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসা প্রক্রিয়ায় আরও বেশি কড়াকড়ি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা এইচ–১বি প্রক্রিয়ায় নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই বাধ্যতামূলক করায় ভারতীয় আবেদনকারীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন। হঠাৎ নতুন এই নিরাপত্তা যাচাই যুক্ত হওয়ায় অনেকের ভিসা সাক্ষাৎকারের তারিখ আগামী বছর পর্যন্ত পিছিয়ে গেছে, যা সাড়া ফেলেছে অভিবাসন মহলে।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার রাতে এক বার্তায় জানায়, যেসব আবেদনকারী সাক্ষাৎকারের নতুন তারিখ সংক্রান্ত ই–মেইল পেয়েছেন, তাঁদের সেই নতুন সময়েই উপস্থিত থাকতে হবে। পূর্বনির্ধারিত তারিখে কনস্যুলেটে গেলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত নির্ধারিত বহু সাক্ষাৎকার মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে। কত সংখ্যক সাক্ষাৎকার পিছিয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
অভিবাসন আইনি প্রতিষ্ঠানগুলোর আইনজীবীরাও একই তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের ভাষায়, যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই প্রক্রিয়া কঠোর করায় বড় ধরনের রিশিডিউলিং ঘটেছে। আইনজীবী স্টিভেন ব্রাউন জানান, “দূতাবাস আমাদের সরাসরি জানিয়েছে—তারা আসন্ন কয়েক সপ্তাহের অনেক সাক্ষাৎকার বাতিল করে পুনঃনির্ধারণ করেছে, কারণ আবেদনকারীদের অনলাইন উপস্থিতি খতিয়ে দেখতে বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে।”
নতুন নিয়ম অনুযায়ী, এইচ–১বি ও তাঁদের পরিবারের সদস্যদের এইচ–৪ ভিসার ক্ষেত্রেও একই যাচাই চলছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ‘পাবলিক’ রাখতে বলা হয়েছে, যাতে নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের অনলাইন কার্যক্রম পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের জাতীয় বা জননিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি আছে কি না তা নির্ণয় করতে পারেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই পর্যবেক্ষণকে ভিসা প্রক্রিয়ায় সাম্প্রতিক কড়াকড়ির অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগেই এইচ–১বি কর্মসূচির ওপর আরও চাপ বাড়িয়েছে। গত সেপ্টেম্বরে তিনি নতুন এইচ–১বি ভিসায় এককালীন ১ লাখ ডলার অতিরিক্ত ফি আরোপ করেন, যা যুক্তরাষ্ট্রে অস্থায়ী কাজ খুঁজতে আসা ভারতীয়দের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করার পর আরও কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র তালিকাভুক্ত ১৯টি দেশ থেকে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও অন্যান্য অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে।
এমজে/
পাঠকের মতামত:
- এক রুট, এক কোম্পানি—ঢাকার পরিবহনে যুগান্তকারী সিদ্ধান্ত
- শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
- মামুনুল হকের বিয়ে ইস্যুতে উত্তপ্ত সংসদ!
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- আটকে থাকা পণ্য বিক্রিতে নতুন সিদ্ধান্ত, ই-নিলামে বিক্রি করবে কাস্টমস
- ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইকরার মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী
- ১৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ব্যবসায় ১০ কাজ নিষিদ্ধ করেছে ইসলাম
- অক্সফোর্ড ইউনিয়ন নিজেই দিল ব্যাখ্যা, বিতর্কে নতুন মোড়
- মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বিএনপি নেতা, অবশেষে ধরা
- বিয়ের মৌসুমে ধাক্কা, স্বর্ণের দাম আবারও বাড়ল
- সাবেক গভর্নরসহ ১০ বাংলাদেশি, রিজার্ভ চুরির মামলায় নতুন মোড়
- সংসদে বিতর্কিত বক্তব্য: শহীদের সন্তান বললেও জীবিত এমপির বাবা-মা
- যে বাংলাদেশির হাতে ফুটে ওঠে কাবার গিলাফের কোরআনের আয়াত
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকোর ৫,৬৭০ কোটি টাকা উধাও
- সিআইবি নীতিতে পরিবর্তন চায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো
- এনআরবিসি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে চার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন অর্জন করল আরও তিন ব্রোকারেজ হাউজ
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাড়ছে ইসলামী ব্যাংকের তারল্য
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা













