মোবাইল নিয়ে প্রবাসীদের দুঃখ শেষ!
নিজস্ব প্রতিবেদক : দেশে মোবাইল ফোনের অবৈধ আমদানি ও চোরাচালান নিয়ন্ত্রণে নতুন নীতিমালা ঘোষণা করেছে সরকার। প্রবাসীরা দেশে এসে টানা ৬০ দিনের বেশি অবস্থান করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার)-এ নিবন্ধন করতে হবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য কর-ছাড় সুবিধাও নির্ধারণ করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি নিবন্ধন কার্ড রয়েছে, তারা দেশে ফেরার সময় নিজের ব্যবহারের ফোনসহ ট্যাক্স ছাড়া অতিরিক্ত দুইটি নতুন হ্যান্ডসেট আনতে পারবেন। আর যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত হ্যান্ডসেট ট্যাক্স দিয়ে আনতে পারবেন।
গত সোমবার প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারীর সভাপতিত্বে এনইআইআর কার্যকর করা এবং মোবাইল আমদানির শুল্ক কমানো নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়। বৈধ পথে স্মার্টফোন আমদানির বর্তমান মোট শুল্কহার প্রায় ৬১ শতাংশ হওয়ায় তা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বৈধ আমদানি বাড়ে এবং বাজারে মোবাইলের দাম কমে।
নীতিনির্ধারণী পর্যায়ে মনে করা হচ্ছে, শুধু আমদানির শুল্ক কমালে হবে না; দেশে থাকা ১৩–১৪টি মোবাইল উৎপাদনকারী কারখানার ওপর আরোপিত শুল্ক-ভ্যাটও যৌক্তিকভাবে কমানো প্রয়োজন। তা না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে।
এছাড়া, বিদেশ থেকে মোবাইল ফোন আনতে যাত্রীদের অবশ্যই বৈধ কেনার চালান সঙ্গে রাখতে হবে। কারণ বিভিন্ন দেশে চোরাচালান চক্রের চাপ প্রয়োগে অনেক প্রবাসীকে স্বর্ণ ও দামি ফোন শুল্ক ছাড়া বহনে ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে পুরোনো, অযোগ্য ও রিফারবিশড মোবাইলের ডাম্পিং বন্ধে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আগত ফ্লাইটগুলোয় বিশেষ নজরদারি চালাবে কাস্টমস।
এ ছাড়া ক্লোন, রিফারবিশড, চুরি ও ছিনতাইকৃত ফোন আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অবৈধভাবে আমদানি করা হলেও বৈধ আইএমইআই যুক্ত হ্যান্ডসেটগুলো হ্রাসকৃত শুল্কে বৈধ করার প্রক্রিয়া নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। তবে রিফারবিশড বা ক্লোন ফোন কোনোভাবেই এই সুবিধা পাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, এনইআইআর কার্যক্রম চালু হলেও ১৬ ডিসেম্বরের আগেই নেটওয়ার্কে সচল থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ হবে না। এ বিষয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং সচেতন থাকতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
- পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
- ইতিহাস বদলে যাচ্ছে! ঢাকায় পাকিস্তানের সঙ্গে বড় সিদ্ধান্ত
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় পরিবর্তন!
- ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
- আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার
- পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর
- চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- বিজয়-রাহুল বন্ধুত্বের পেছনের অজানা গল্প!
- সংকটাপন্ন কারিনা, নতুন তথ্য দিলেন বাবা
- মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!
- শপথ নিয়েই বড় ঘোষণা থালাপতি বিজয়ের!
- রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেখানোর পরও যা ঘটল ভ্যাট কর্মকর্তার সঙ্গে
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইউক্রেন যু/দ্ধ ঘিরে বড় আপডেট দিলেন পুতিন
- স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত
- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী—বিজয়ের শপথ ঘিরে চমক
- রবি আজিয়াটার প্রথম প্রান্তিক প্রকাশ
- ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার
- ১৮ পার হলেই জরুরি এই ৫ টিকা!
- বিএসসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্ষমতায় এসেই মমতার বিরুদ্ধে কড়া বার্তা বিজেপি মন্ত্রীর
- ক্যাম্পাস রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ছাত্রদল সভাপতির
- বিশ্বজুড়ে একদিনে ঈদ পালন নিয়ে শরিয়াহর ব্যাখ্যা দিলেন খতিব
- গরু চোর সন্দেহে ভয়াবহ গণরোষ
- রোববারের সোনার দামে বড় চমক
- ক্ষমতায় এসেই বাংলাদেশ প্রসঙ্গ টানলেন বিজেপি মন্ত্রী
- যে প্রস্তাব পেয়েও এনসিপিতে যোগ দিলেন না মনজুর
- মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













