অস্ট্রেলিয়ায় জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আল তাজকিরাহ ইনস্টিটিউট এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বার্ষিক জাতীয় কোরআন প্রতিযোগিতা ২০২৪।
১৯ মে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ছয়টি স্টেট থেকে আগত বিপুল সংখ্যক স্কুল-শিক্ষার্থী প্রতিযোগীদের মাঝে তীব্র প্রতিযোগিতা অনুষ্ঠানের পর একই দিন বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়।
প্রবাসী মুসলমানদের সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) এর অধীনে শিক্ষা প্রতিষ্ঠান আল তাজকিরাহ ইনস্টিটিউট চলতি বছরের পবিত্র রমজান মাসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া জুড়ে শিশু-কিশোরদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে।
আল তাজকিরাহ ইনস্টিটিউট নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নামে দেশের ছয়টি রাজ্যে মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষা, হিফজ এবং ইসলামী শিক্ষার নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। ২০২৪ সালে প্রায় দুই হাজার প্রতিযোগী বিভিন্ন বয়সের দ্বিতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতায় দুই পারা কোরআন মুখস্ত করায় অংশ নেয় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী। রমজান মাসে সারা অস্ট্রেলিয়ায় প্রায় ৫০টি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০টি মসজিদ এ প্রতিযোগিতায় জড়িত ছিল। প্রতিযোগিতা কর্মসূচিতে বিচারক ও আয়োজক হিসেবে ছিলেন ৭০ জনেরও বেশি ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইমাম।
অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট থেকে তাজবীদসহ পবিত্র কোরআন শরীফের দুই পারা মুখস্ত তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় কোরআন তেলাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। আল তাজকিরাহ ইনস্টিটিউটের এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর শায়খ আবদুল রহমানের উপস্থাপনায় শনিবার সকাল নয়টায় আরম্ভ হওয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইপিডিসির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম।
সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ আবু হোরায়রা কর্তৃক প্রতিযোগিতার নিয়মাবলী ও বিচারকদের পরিচয় করানোর পর প্রতিযোগিতার মূল পর্ব আরম্ভ হয়। দুপুর পর্যন্ত একটানা বিভিন্ন স্টেটের প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর প্রতিযোগীদের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে সপরিবারে অংশগ্রহণ করা দর্শকরা আপ্লুত হন।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইবরাহিম আবু মোহাম্মদ, ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমান, আইপিডিসির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম, প্রধান বিচারক শায়খ তারিক আল বিক্বায়ী, স্পন্সর প্রতিষ্ঠান রহিম-আজিজ ফাউন্ডেশনের কর্ণধার আরিফুর রহমান এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ।
এই সময় গ্র্যান্ড মুফতি ড. ইবরাহিম আবু মোহাম্মদ বলেন, রাসুল সা. মসজিদ নির্মাণের আগে দীর্ঘ সময় ধরে সেজদাকারী বা মসজিদের ব্যবহারকারী তৈরি করেছেন। পবিত্র কোরআন হলো সেই মসজিদ ব্যবহারকারী উত্তম চরিত্রের মানুষদের শিক্ষার কেন্দ্রবিন্দু। অস্ট্রেলিয়া মহাদেশটিতে এমন মানুষ তৈরির জন্য এ ধরণের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ।
শায়খ শাদী আল সুলাইমান তার বক্তব্যে বলেন, কোরআনের হাফিজদেরকে পরকালে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো এবং জান্নাতে যাও। সেটিই হলো প্রকৃত সফলতা। আজকের এ চমৎকার প্রতিযোগিতা হলো সেই সফলতা অর্জনের পথে একটি পদক্ষেপ। আইপিডিসির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম আয়োজক কোরআন শিক্ষকবৃন্দ, সকল প্রতিযোগী এবং সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, পশ্চিমা সমাজে উম্মাহর ভবিষ্যত বিনির্মাণ এবং আল্লাহর কিতাব সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে আয়োজিত প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আইপিডিসি এবং আল তাজকিরাহ ইনস্টিটিউট আনন্দিত।
এই বছরের জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বাছাইকৃত প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়ে তিন হাজার ডলারসহ ন্যাশনাল চ্যাম্পিয়ন এওয়ার্ড জিতে নিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিশোর ফারহান জাহিন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল এবং সালমান মোহাম্মদ।
অস্ট্রেলিয়ার যে কোন স্টেটে বসবাসকারী মুসলিম অভিভাবকদেরকে তাদের সন্তানদের ইসলামী শিক্ষার জন্য আল তাজকিরাহ ইনস্টিটিউটের উদ্যোক্তা এবং শিক্ষকরা নিকটস্থ সেন্টারে আসার এবং ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে জানার ও এর সেবা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












