মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের খবর সম্পূর্ণ গুজব : রাষ্ট্রদূত
প্রবাস ডেস্ক :মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের খবরকে গুজব মন্তব্য করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। আপাতত বন্ধ হওয়ার আশঙ্কা নেই। কিছু মিডিয়া রিপোর্ট করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে বা চলে যাচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
রাজধানী কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, বিদেশে হাইকমিশন সবার আস্থার জায়গা, আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এরপরও কোনো অভিযোগ থাকলে হাইকমিশনকে জানানোর পরামর্শ দেন জ্যেষ্ঠ এই কূটনীতিক। এই সময়ে শুধু শ্রমিক নয়, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন বলে জানান তিনি।
আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির।
সভাপতির বক্তব্যে শেখ আহমাদুল কবির বলেন, প্রবাসে দেশের সম্মান সমুজ্জল রাখতে কাজ করে যাচ্ছে প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প উঠে আসে বলেও মন্তব্য করেন। এ সময় সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোয় হাইকমিশনকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে ই-পাসপোর্ট কবে চালু হবে এই বিষয়ে মান্যবর হাইকমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে হাইকমিশনার ঈদের পরপরই মালয়েশিয়াতে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, ডিফেন্স উইং কমোডর মো: হাসান তারিক মন্ডল, কাউন্সির (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এই সময়ে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাইটিভি ও বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, এশিয়া টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জহিরুল ইসলাম হিরন, ডিবিসি টিভি প্রতিনিধি মোহাম্মদ আলি, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, মানব জমিন প্রতিনিধি আরিফুল ইসলাম, ওআইসি টুডে প্রতিনিধি সাঈদ হক, এসএটিভি প্রতিনিধি বাপ্পি কুমার দাস, দ্যা নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি, কালের কণ্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও সকল খবরের প্রধান সম্পাদক ও আরজি উলফি মিথুন।
অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানে দেশ ও প্রবাসে থাকা সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
শেয়ারনিউজ, ০৭এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












