সাবেক ভূমিমন্ত্রীর আরও ৬১৫ সম্পদের সন্ধান পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগে আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর নামে নতুন করে আরও ৬১৫টি সম্পদের তথ্য উদ্ঘাটন হয়েছে। কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনসহ সাতটি দেশে এসব সম্পদের অবস্থান শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের একাধিক সূত্র জানায়, নতুন পাওয়া নথিসহ জাবেদের নামে মোট সম্পদের সংখ্যা এখন প্রায় এক হাজার ১০০। এসবের মধ্যে রয়েছে ফ্ল্যাট, প্লট, বাড়ি ছাড়াও বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স। প্রায় ১০টি দেশে ছড়িয়ে থাকা এসব সম্পদের আনুমানিক বাজারমূল্য ধরা হচ্ছে ১০ হাজার কোটি টাকার বেশি।
বিএফআইইউ ও দুদকের তথ্যে দেখা যায়, সদ্য শনাক্ত হওয়া ৬১৫টি সম্পদের বড় অংশই যুক্তরাজ্যে অবস্থিত। সেখানে নতুন করে ৩৮১টি সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর আগে একই দেশে তাঁর নামে ৩৪৩টি সম্পদের নথি ছিল। সব মিলিয়ে যুক্তরাজ্যেই জাবেদের নামে ৭২৪টি সম্পদের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া কম্বোডিয়ায় তাঁর ১১১টি সম্পদের তথ্য মিলেছে, যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ ডলারের বেশি। মালয়েশিয়ায় রয়েছে ৪৭টি সম্পদ, যার মূল্য প্রায় ১০ কোটি ৫৮ লাখ ডলার। ফিলিপাইনে পাওয়া গেছে ২টি সম্পদের তথ্য, যার মূল্য প্রায় ৩ কোটি ৮৪ লাখ পেসো—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ কোটি টাকা। ভারতের হরিয়ানা ও উত্তর চব্বিশপরগনাসহ বিভিন্ন এলাকায় মোট ১১টি সম্পদের সন্ধান মিলেছে, যার মূল্য ৯ কোটি ৩৮ লাখ ডলারের বেশি।
তদন্তে আরও উঠে এসেছে, থাইল্যান্ডে জাবেদের নামে ২৪টি সম্পদ রয়েছে, যার বাজারমূল্য ৩৬ কোটি থাই বাতের বেশি। যুক্তরাষ্ট্রে তাঁর ৪৪টি সম্পদ এবং ২টি কোম্পানির লাইসেন্স শনাক্ত করা হয়েছে। ভিয়েতনামে রয়েছে ৩০টি সম্পদ। পাশাপাশি সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডেও তাঁর সম্পদ থাকার প্রমাণ পেয়েছে বিএফআইইউ।
এ বিষয়ে দুদকের তদন্ত টিমের নেতৃত্বদানকারী উপপরিচালক মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া নথি অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রীর নামে এক হাজারেরও বেশি সম্পদের তথ্য মিলেছে। একটি নথিতেই ভিয়েতনামে তাঁর ৩০টি সম্পদের উল্লেখ রয়েছে, যা তদন্তের গুরুত্ব আরও বাড়িয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউর এক কর্মকর্তা জানান, জাবেদ বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থপাচারের মাধ্যমে সম্পদ গড়ে তোলেন। অবৈধ অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অর্থ তিনি স্থানীয় এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করে দেশে তাঁদের স্বজনদের কাছে পরিশোধ করতেন। সেই পাচার করা অর্থ ব্যবহার করেই তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা ও কোম্পানি গড়ে তোলেন, যা পরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়।
পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, এ জন্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স পাঠানো জরুরি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর চুক্তি না থাকায় এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, প্রক্রিয়া কঠিন হলেও দুদককে নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতির সূচকে ভালো অবস্থানে থাকা অনেক দেশই পাচার করা অর্থ ফেরত দিতে সহযোগিতা না করে উল্টো সেগুলো সুরক্ষার ব্যবস্থা নেয়—যা এক ধরনের দ্বৈত নীতির প্রকাশ।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যে জাবেদ ও তাঁর পরিবারের নামে থাকা সম্পদ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এ লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে চুক্তি করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













