যে ফাইভ পিলার রুল বদলে দেয় মেসির জীবন
স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে জাদুকরী পারফরম্যান্সের জন্য যিনি পরিচিত, সেই লিওনেল মেসি কেবল প্রতিভার ওপর ভর করেই সেরা নন। তার সাফল্যের আড়ালে রয়েছে নিখুঁত ফিটনেস, কঠোর নিয়মে বাঁধা জীবনযাপন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নিজেকে বছরের পর বছর শীর্ষ পর্যায়ে ধরে রাখতে মেসি অনুসরণ করেন একটি নির্দিষ্ট ফিটনেস দর্শন—যা ‘ফাইভ পিলার রুল’ নামে পরিচিত। এর মূল শক্তি একটাই, অবিচল শৃঙ্খলা।
এই শৃঙ্খলার বীজ বোনা হয়েছিল বহু আগেই। কিশোর বয়সে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে থাকার সময় থেকেই নিয়মতান্ত্রিক জীবনযাপনের সঙ্গে পরিচিত হন মেসি। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাস আরও পরিণত ও কঠোর হয়েছে। শরীরকে সুস্থ রাখা, চোট এড়িয়ে চলা এবং দীর্ঘ ক্যারিয়ার নিশ্চিত করাই তার লক্ষ্য—আর সে কারণেই তার ডায়েট ও দৈনন্দিন রুটিন নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের শেষ নেই।
ইএসপিএন ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩–১৪ মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পর নিজের উন্নতির দিকে নতুন করে নজর দেন মেসি। প্রথম ধাক্কাটা আসে খাবারের টেবিলে। এক মার্কিন টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ছোট বয়সে তার খাদ্যাভ্যাস ছিল বেশ অগোছালো। নিয়মিত চকোলেট, বিস্কুট ও কোমল পানীয় খাওয়ার অভ্যাস ছিল, যা তার শরীরে ক্লান্তি, দুর্বলতা ও অস্বস্তি তৈরি করত।
এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখেন ইতালিয়ান পুষ্টিবিদ জিওলিয়ানো পোসার। ২০১৪ সালে তিনি মেসিকে এমন একটি ডায়েট পরিকল্পনা দেন, যা সহজ কিন্তু কার্যকর। বিলাসী খাদ্যতালিকা নয়, বরং বাস্তবসম্মত ও নিয়ন্ত্রিত খাবার গ্রহণের ওপর জোর দেন তিনি। সেখান থেকেই মেসির খাদ্যতালিকায় জায়গা করে নেয় ‘ফাইভ পিলার রুল’—জল, অলিভ অয়েল, গোটা শস্য, ফল এবং সবজি।
বর্তমান ডায়েট সম্পর্কে মেসি নিজেই জানান, এখন তিনি খাবার নিয়ে অনেক বেশি সচেতন। নিয়মিত মাছ, মাংস, সবজি ও স্যালাড খান। মাঝেমধ্যে এক গ্লাস ওয়াইনও উপভোগ করেন, তবে সেটাও নির্দিষ্ট সীমার মধ্যে। তার মতে, ভারসাম্যই সুস্থ থাকার আসল চাবিকাঠি।
মেসির ওয়ার্কআউট রুটিন
অতিরিক্ত পেশিবহুল শরীর গড়ার চেয়ে ফ্লেক্সিবল ও ব্যালান্সড ফিটনেসকেই বেশি গুরুত্ব দেন মেসি। তাই ভারী ওজন তোলার বদলে তার অনুশীলনে থাকে স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং এবং পেশির গতিশীলতা বাড়ানোর ব্যায়াম। পাশাপাশি স্পিড ট্রেনিং, দ্রুত স্প্রিন্ট এবং হার্ডল অনুশীলন তার দৈনন্দিন রুটিনের অবিচ্ছেদ্য অংশ।
সব মিলিয়ে বলা যায়, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের নিখুঁত সমন্বয়ই মেসিকে ফিটনেসের শীর্ষে পৌঁছে দিয়েছে। অফ-সিজনেও এই রুটিনে খুব বেশি পরিবর্তন আসে না—আর সেখানেই লুকিয়ে আছে দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরাদের তালিকায় থাকার আসল রহস্য।
এমজে/
পাঠকের মতামত:
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







