'আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হ-ত্যা করবে'
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে হত্যার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যার একটি মিশন হাতে নিয়েছে দলটি, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক বিপ্লবী কণ্ঠ—ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়েছে, অথচ এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।
রাশেদ খান বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা আসামি ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে—তাহলে দেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও যৌথ বাহিনীর ভূমিকা কী। এর আগেও ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এবার সরকারের ভেতরে ও প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট ২’ ঘোষণা করা উচিত।
সরকারের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অযোগ্যতা ও অদক্ষতা স্পষ্ট হয়ে উঠেছে। উপদেষ্টা পরিষদের মধ্যে সমন্বয়হীনতা চরম পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খানের ভাষায়, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্ন দেখানো হয়েছিল—যা আমেরিকা বা ইউরোপের মতো আধুনিক রাষ্ট্রব্যবস্থার কথা বলেছিল—বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এত বছর পরও সেই আদর্শের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের যে স্বপ্ন মুক্তিযুদ্ধের সময় লালন করা হয়েছিল, তা আজও অপূর্ণই রয়ে গেছে।
আওয়ামী লীগের ভূমিকার কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তারাই বাস্তবে গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থা ধ্বংসের মাধ্যমেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করেছে।
এমজে/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













