নিউইয়র্ক কুইন্স বরো কমিউনিটি বোর্ডে বাংলাদেশিসহ ১১৭ নতুন সদস্য
প্রবাস ডেস্ক : বাংলাদেশি এবং আমেরিকানসহ নতুন করে আরো ১১৭ জন সদস্য নিয়োগ দিয়েছেন নিউইয়র্ক কুইন্স কমিউনিটি বোর্ড। ধীরে ধীরে কুইন্স কমিউনিটি বোর্ডে বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা বাড়ছে। একে ইতিবাচক হিসেবে দেখছেন সংস্থাটির নেতারা।
তারা মনে করছেন, যত বেশি মানুষ কমিউনিটি বোর্ডে যুক্ত হবেন, তত বেশি কাজ করার সুযোগ পাবেন। কমিউনিটি বোর্ডের সদস্যরা মাসিক বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে ভূমিকা পালন করেন। পাশাপাশি নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে বোর্ডকে পরামর্শ দেন তারা।
গত ৪ এপ্রিল কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ড কমিউনিটি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন। যাদের নিযুক্ত করা হয়েছে, তারা ২০২৪-২০২৫ সালের জন্য কাজ করবেন। দুই বছর পরপর নতুন করে কমিউনিটি বোর্ডে সদস্য নিয়োগ করা হয়।
কুইন্সের ১৪টি কমিউনিটি বোর্ডে বরো প্রেসিডেন্টের ৩৫৫ জন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১১৭ জন নতুন সদস্য। এটা রিচার্ডস প্রশাসনের অধীনে এক বছরে নিযুক্ত নতুন সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি। এ বছর ৮৪৮ জন আবেদন করেন। এর মধ্যে ৩৫৫ জনকে বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নিযুক্ত হন কমিউনিট বোর্ড ৮ থেকে। ওই বোর্ডে আছেন দিল আফরোজ আহমেদ, সাইফ আলম, মোহাম্মদ ইসলাম দেলোয়ার, দিলীপ নাথ ও মোহাম্মদ তুহিন।
এ ছাড়া কমিউনিটি বোর্ড ৪-এ মোহাম্মদ ইসমাইল, কমিউনিটি বোর্ড ৯-এ দুলাল ভট্টাচার্য, কমল ভূঁইয়া ও স্বপন চক্রবর্তী, কমিউনিটি বোর্ড ১০-এ ফজলুর রহমান মোহাম্মদ এবং কমিউনিটি বোর্ড ১২-এ নিযুক্ত হয়েছেন নুরুল হক, খন্দকার ইসলাম ও আখতার রহমান।
কুইন্স বরো প্রেসিডেন্ট বলেছেন, জনসেবার আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি ৩৫৫ জন সদস্যের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমরা আমাদের বোর্ডে ঐতিহাসিক বৈষম্য সংশোধনের দিকে এ বছর অসাধারণ অগ্রগতি করেছি এবং আমাদের নতুন ও পুনর্নিযুক্ত সদস্যরা আশপাশের এলাকাগুলোকে বসবাস, কাজ এবং খেলার জন্য আরও ভালো জায়গা করে তুলতে আগামী দুই বছরে মহান কাজ করে দেখাবে।
২০২০ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর বরো প্রেসিডেন্ট রিচার্ডস কুইন্সের কমিউনিটি বোর্ডে ঐতিহাসিক, দীর্ঘস্থায়ী জনসংখ্যাগত বৈষম্য সংশোধনের গুরুত্বের ওপর জোর দেন। রিচার্ডস প্রশাসনের আগে বোর্ড সদস্যদের মাত্র ৪৩ শতাংশ মহিলা ছিল।
এ বছর ১১৭ জন নতুন কমিউনিটি বোর্ড সদস্যের মধ্যে প্রায় ৫৫ শতাংশ মহিলা। এ বছর নিযুক্ত নতুন সদস্যদের অর্ধেকের বেশি (৫৪.৭ শতাংশ) ৪৫ বছরের কম বয়সী। সর্বকনিষ্ঠ নতুন নিয়োগকারীর বয়স মাত্র ১৯ বছর, যা কমিউনিটি বোর্ডের সদস্যপদে যোগ দিতে তরুণদের আগ্রহ বাড়াবে। রিচার্ডস প্রশাসনের আগে কমিউনিটি বোর্ডের ২৫ শতাংশেরও কম সদস্য ৪৫ বছরের কম বয়সী ছিলেন।
শহরব্যাপী ৫৯টি কমিউনিটি বোর্ড রয়েছে এবং প্রতিটিতে মাসিক পূর্ণ সদস্যতা সভা অনুষ্ঠিত হয়। বোর্ডগুলো সিটি বাজেট, মিউনিসিপ্যাল সার্ভিস ডেলিভারি এবং তাদের সম্প্রদায়কে প্রভাবিত করে এমন আরও অনেক বিষয়ে শুনানি করে এবং সুপারিশ জারি করে।
কুইন্স কমিউনিটি বোর্ড সদস্যদের সিটি চার্টার অনুসারে কুইন্স বরো প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত করা হয়। সিটি কাউন্সিল সদস্যদের দ্বারা মনোনীত নিয়োগের অন্তত অর্ধেক তাদের নিজ নিজ কমিউনিটি জেলার প্রতিনিধিত্ব করেন।
প্রতিটি বোর্ডে ৫০ জন অবৈতনিক সদস্য থাকেন, প্রত্যেক সদস্য দুই বছরের মেয়াদে কাজ করেন। কমিউনিটি বোর্ডের সদস্যরা একটি বোর্ডে সেবা চালিয়ে যেতে ইচ্ছুক হলে তাদের দুই বছরের মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হবে। বোর্ড পর্যালোচনা ও পুনর্বিবেচনা করে তাদের পুনর্নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা












