নবীজির যে দোয়া আল্লাহ কবুল করেননি
নিজস্ব প্রতিবেদক : সুরা : আনআম, আয়াত : ৬৫-৬৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
قُلۡ هُوَ الۡقَادِرُ عَلٰۤی اَنۡ یَّبۡعَثَ عَلَیۡكُمۡ عَذَابًا مِّنۡ فَوۡقِكُمۡ اَوۡ مِنۡ تَحۡتِ اَرۡجُلِكُمۡ اَوۡ یَلۡبِسَكُمۡ شِیَعًا وَّ یُذِیۡقَ بَعۡضَكُمۡ بَاۡسَ بَعۡضٍ ؕ اُنۡظُرۡ كَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ لَعَلَّهُمۡ یَفۡقَهُوۡنَ ﴿۶۵﴾
وَ كَذَّبَ بِهٖ قَوۡمُكَ وَ هُوَ الۡحَقُّ ؕ قُلۡ لَّسۡتُ عَلَیۡكُمۡ بِوَكِیۡلٍ ﴿ؕ۶۶﴾
সরল অনুবাদ
(৬৫) বলুন তোমাদের ওপর বা নিচ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা এক দলকে অন্য দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাতে তিনি (আল্লাহ) সক্ষম। দেখুন, আমরা কীরূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বিবৃত করি, যাতে তারা ভালোভাবে বুঝতে পারে।
(৬৬) আর আপনার সম্প্রদায় তো ওটাকে মিথ্যা বলেছে অথচ ওটা সত্য। বলুন, আমি তোমাদের কার্যনির্বাহক নই।
সুরা আনআমের ৬৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ্ তাআলা যেকোনো আজাব ও যেকোনো বিপদ দূর করতে যেমন সক্ষম, তেমনিভাবে তিনি যখন কোনো ব্যক্তি অথবা সম্প্রদায়কে অবাধ্যতার শাস্তি দিতে চান, তখন যেকোনো শাস্তি দেওয়াও তাঁর পক্ষে সহজ। কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার শাসনকর্তাদের ন্যায় পুলিশ ও সেনাবাহিনী দরকার হয় না এবং কোনো সাহায্যকারীরও প্রয়োজন হয় না। বলা হচ্ছে, আল্লাহ্ তাআলা এ বিষয়েও শক্তিমান যে, তোমাদের প্রতি ওপর দিক থেকে কিংবা পদতল থেকে কোনো শাস্তি পাঠিয়ে দেবেন কিংবা তোমাদের বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি করে দেবেন এবং এককে অপরের হাতে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন। মূলত আল্লাহর শাস্তি তিন প্রকার : (১) যা ওপর দিক থেকে আসে, (২) যা নিচের দিক থেকে আসে এবং (৩) যা নিজেদের মধ্যে মতানৈক্যের আকারে সৃষ্টি হয়।মুফাসসিরগণ বলেন, ওপর দিক থেকে আযাব আসার দৃষ্টান্ত বিগত উম্মতসমূহের মধ্যে অনেক রয়েছে। যেমন— নুহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওপর প্লাবনাকারে বৃষ্টি বর্ষিত হয়েছিল, আদ জাতির ওপর ঝড়-ঝঞ্চ্বা চড়াও হয়েছিল, লুৎ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওপর প্রস্তর বর্ষিত হয়েছিল এবং ইসরাঈল বংশধরদের ওপর রক্ত, ব্যাঙ ইত্যাদি বর্ষণ করা হয়েছিল। আবরাহার হস্তীবাহিনী যখন মক্কার ওপর চড়াও হয়, তখন পক্ষীকুল দ্বারা তাদের ওপর কঙ্কর বর্ষণ করা হয়। ফলে সবাই চর্বিত ভুসির মতো হয়ে যায়।(তাফসিরে বাগভি)
বিগত উম্মতসমূহের মধ্যে নিচের দিক থেকে আজাব আসারও বিভিন্ন প্রকার কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। নুহ আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি ওপরের আজাব বৃষ্টির আকারে এবং নিচের আজাব ভূতল থেকে পানি স্ফীত হয়ে প্রকাশ পেয়েছিল। তারা একই সময়ে উভয় প্রকার আজাবে পতিত হয়েছিল। ফিরআউনের সম্প্রদায়কে পদতলের আজাবে পাকড়াও করা হয়েছিল। কারুন নিজের ধন-ভাণ্ডারসহ নিচের আজাবে পতিত হয়ে মৃত্তিকার অভ্যন্তরে প্রোথিত হয়েছিল।(তাফসিরে বাগভি)
আয়াতে বর্ণিত তৃতীয় প্রকার আজাব হচ্ছে, বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে যাওয়া এবং একদল অন্য দলের জন্য আজাব হওয়া। তাই আয়াতের অনুবাদ এরূপ হবে, এক প্রকার আজাব এই যে, জাতি বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে পরস্পর মুখোমুখি হয়ে যাবে। এ কারণেই আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিমদের সম্বোধন করে বললেন, সাবধান! তোমরা আমার পরে পুনরায় কাফের হয়ে যেয়ো না যে একে অন্যের গর্দান মারতে শুরু করবে। (বুখারি, হাদিস : ১২১)
সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ‘একবার আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চলতে চলতে বনি মুয়াবিয়ার মাসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ আদায় করলাম। তিনি তার রবের কাছে অনেকক্ষণ দোয়া করার পর বললেন : আমি রবের কাছে তিনটি বিষয় প্রার্থনা করেছি, তিনি আমাকে দুটি বিষয় দিয়েছেন, আর একটি থেকে নিষেধ করেছেন। আমি প্রার্থনা করেছি যে (এক) আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ ও ক্ষুধা দ্বারা ধ্বংস করা না হয়, আল্লাহ্ তাআলা এ দোয়া কবুল করেছেন। (দুই) আমার উম্মতকে যেন নিমজ্জিত করে ধ্বংস করা না হয়। আল্লাহ্ তাআলা এ দোয়াও কবুল করেছেন। (তিন) আমার উম্মত যেন পারস্পরিক দ্বন্দ্ব দ্বারা ধ্বংস না হয়। আমাকে তা প্রদান করতে নিষেধ করেছেন। (মুসলিম, হাদিস ২৮৯০)
এসব হাদিস থেকে প্রমাণিত হয় যে উম্মতে মুহাম্মাদির ওপর বিগত উম্মতদের ন্যায় আকাশ কিংবা ভূতল থেকে কোনো ব্যাপক আজাব আসবে না; কিন্তু পারস্পরিক যুদ্ধ-বিগ্রহ এবং দলীয় সংঘর্ষে জড়িয়ে নিজেরা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে নেবে। এ জন্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত শক্তভাবে উম্মতকে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়ে পারস্পরিক দ্বন্দ্ব-কলহ ও যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হতে নিষেধ করেছেন। তিনি প্রতি ক্ষেত্রেই হুঁশিয়ার করেছেন যে দুনিয়াতে যদি তোমাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসে, তবে তা পারস্পরিক যুদ্ধ-বিগ্রহের মাধ্যমেই আসবে।
অন্য আয়াতে এ বিষয়টি পূর্ববর্তী জাতিদের ক্ষেত্রে আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ‘তারা সর্বদা পরস্পর মতবিরোধ করতেই থাকবে, তবে যাদের প্রতি আল্লাহ্র রহমত রয়েছে, তারা এর ব্যতিক্রম।’ (সুরা : হুদ, আয়াত : ১১৮-১১৯)
এতে বোঝা গেল যে শরিয়সম্মত কারণ ছাড়া যারা পরস্পর মতবিরোধ করে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিংবা দূরবর্তী। তাই আয়াতে বলা হয়েছে, যারা বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধ করেছে, তোমরা তাদের মতো হয়ো না। কেননা যারা মতবিরোধে লিপ্ত হয়েছে, তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে এসেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













