ফরচুন সুজের ৭৬ কোটি টাকার হদিস নেই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘ফরচুন সুজ লিমিটেড’-এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ অনিয়মের তথ্য প্রকাশ করেছেন নিরীক্ষক। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ইসলামী ব্যাংকের একটি চলতি হিসাব থেকে ২০৭টি চেকের মাধ্যমে প্রায় ৭৬ কোটি টাকা উত্তোলন করেছে, যার কোনো বৈধ ব্যবহার বা দালিলিক প্রমাণ অডিটর খুঁজে পাননি। ফলে এই বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস মিলছে না।
নিরীক্ষা প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস জানিয়েছে, টাকা উত্তোলনের ক্ষেত্রে কোম্পানিটি কোনো ক্যাশ বুক, ব্যাংক বুক, চেকের মুড়ি, ইনভয়েস কিংবা ভাউচার সরবরাহ করতে পারেনি। এমনকি কোনো ক্যাশ বুক না থাকায় এই অর্থ ব্যবসার কোনো বৈধ কাজে ব্যয় করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া অডিটরের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
অডিট রিপোর্টে আরও কিছু গুরুতর অনিয়ম উঠে এসেছে:
• বিমার টাকা নিয়ে অনিশ্চয়তা: ২০২২ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মালামালের বিপরীতে কোম্পানিটি ১৯ কোটি ৭৩ লাখ টাকার বিমা দাবি তাদের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। তিন বছর পার হলেও টাকাফুল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স থেকে সেই দাবি এখনো নিষ্পত্তি হয়নি এবং এই অর্থ আদায়ের কোনো দালিলিক সম্ভাবনাও অডিটরকে দেখানো হয়নি।
• অপ্রদত্ত ডিভিডেন্ড: ২০২২, ২০২৩ এবং ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডের পুরো অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়নি। প্রাইম ব্যাংকে নির্দিষ্ট হিসাব খোলা হলেও সেখানে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়নি। ফলে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ১০ কোটি ৫ লাখ টাকার ডিভিডেন্ড বকেয়া রয়েছে, যা সরাসরি আইনের লঙ্ঘন।
• হিসাবে বড় গরমিল: কোম্পানির নিজস্ব হিসাব এবং ভ্যাট রিটার্নের তথ্যে বিশাল পার্থক্য পাওয়া গেছে। অডিটরের মতে, বিক্রয় আয়ের ক্ষেত্রে ১৪৩ কোটি ৬৩ লাখ টাকা এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৪০ কোটি ২১ লাখ টাকার অসংগতি রয়েছে।
• শ্রমিক সুবিধা ও আইন লঙ্ঘন: ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নিয়ম তোয়াক্কা না করেই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি স্কিম ছাড়াই কোম্পানিটি পরিচালিত হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ ছাড়াই কর্মচারীদের দিয়ে একটি তহবিল চালানো হচ্ছে যা কোনো নিয়মিত অডিটের আওতাভুক্ত নয়।
মামুন/
পাঠকের মতামত:
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা






.jpg&w=50&h=35)


