আনন্দ শিপইয়ার্ড ঋণে ইসলামী ব্যাংকের বড় অনিয়ম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে আনন্দ শিপইয়ার্ডকে দেওয়া বিপুল অঙ্কের বিনিয়োগ ঋণ ঘিরে দীর্ঘদিনের ভয়াবহ অনিয়ম ও চরম অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। পর্যাপ্ত যাচাই, ঝুঁকি বিশ্লেষণ কিংবা কার্যকর তদারকি ছাড়াই প্রায় দেড় দশক ধরে একের পর এক ধাপে ঋণের সীমা বাড়ানো হয়েছে। খেলাপি অবস্থায় পৌঁছানোর পরও কোনো কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে ঋণটিকে কৌশলে ‘নিয়মিত’ দেখানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের নথিপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বিশ্লেষণে এই চিত্র স্পষ্ট হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০০৬ সালে আনন্দ শিপইয়ার্ডকে প্রথমে মাত্র ৫১ কোটি ৪ লাখ টাকার নন-ফান্ডেড বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়। এর মাত্র ১০ মাসের মাথায় ২০০৭ সালে সেই সীমা এক লাফে বাড়িয়ে ৪৩১ কোটি ৩০ লাখ টাকা করা হয়, যেখানে বড় অংশ ছিল রিফান্ড গ্যারান্টি। একই বছরের মধ্যেই আরও এক দফা সংশোধনে বিনিয়োগসীমা দাঁড়ায় ৫৪৮ কোটি ১ লাখ টাকায় এবং এর সঙ্গে যুক্ত করা হয় অতিরিক্ত ২৫ কোটি টাকার চলতি মূলধন সুবিধা।
ব্যাংকের অভ্যন্তরীণ নথি ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, প্রকল্পের বাস্তব অগ্রগতি, আর্থিক সক্ষমতা কিংবা জামানতের মান যাচাই না করেই এসব অনুমোদন দেওয়া হয়। তৎকালীন চেয়ারম্যান আবু নাসের মুহাম্মদ আব্দুজ জাহের ও ব্যবস্থাপনা পরিচালক এম ফারিদুদ্দিন আহমেদের সময়েই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এমনকি ২০০৮ সালে কোনো প্রকল্প মূল্যায়ন ছাড়াই একই বিনিয়োগ সীমার আওতায় আরও চারটি জাহাজ নির্মাণের অনুমতিও দেওয়া হয়।
তদন্তে আরও উঠে এসেছে, বিদেশি ক্রেতাদের জন্য ইস্যু করা রিফান্ড গ্যারান্টি ব্যবস্থাপনায় গুরুতর গাফিলতি ছিল। চুক্তি অনুযায়ী গ্যারান্টি নবায়ন করার কথা ছিল মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪২ দিন আগে, কিন্তু ব্যাংক তা করেনি। এর ফলে জার্মান ক্রেতারা গ্যারান্টি দাবি করলে ইসলামী ব্যাংককে ১১২ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করতে হয়।
নিয়ম অনুযায়ী এই অর্থ গ্রাহকের বিরুদ্ধে বাধ্যতামূলক বিনিয়োগ হিসেবে দেখানোর কথা থাকলেও ব্যাংক তা দীর্ঘমেয়াদি এইচপিএসএম হিসাবে স্থানান্তর করে। বাংলাদেশ ব্যাংক এটিকে গুরুতর বিধিলঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। অভিযোগ রয়েছে, এই অর্থের একটি অংশ দিয়ে গ্রাহক টঙ্গীতে হেলিপ্যাডসহ একটি বিলাসবহুল ভবন নির্মাণ করেন, যা ঋণের বিপরীতে কোনো জামানত হিসেবে দেখানো হয়নি।
জাহাজ নির্মাণ খাতে আন্তর্জাতিকভাবে যেখানে ঋণের অন্তত দ্বিগুণ মূল্যের জামানত নেওয়ার রীতি রয়েছে, সেখানে ইসলামী ব্যাংক ৫৮৮ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মাত্র ১০ কোটি টাকার জামানত গ্রহণ করে। ব্যাংকের সর্বশেষ নিজস্ব মূল্যায়ন অনুযায়ী বর্তমানে সেই জামানতের বাজারমূল্য দাঁড়িয়েছে মাত্র ৭১ কোটি টাকা।
কিস্তি পরিশোধে সাধারণত সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া হলেও আনন্দ শিপইয়ার্ডকে দেওয়া হয় নজিরবিহীন ৬০ মাসের সময়। এর মাধ্যমে বছরের পর বছর ঋণটি ‘নিয়মিত’ দেখানো হয়েছে, যা ব্যাংকিং পরিভাষায় ‘এভারগ্রিনিং’ হিসেবে পরিচিত।
ঋণ আদায় ব্যর্থ হওয়ায় ইসলামী ব্যাংক ২০১৫ সালে গ্রাহকের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করলেও পরে ব্যাংক নিজেই একাধিকবার মামলাটি স্থগিত রাখতে সহযোগিতা করে, ফলে আইনি প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আনন্দ শিপইয়ার্ডের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ কোটি টাকা, যার মধ্যে মূল বিনিয়োগ ঋণের পরিমাণ ৪২৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, এই ঋণ ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংক প্রায় সব বিদ্যমান আইন ও বিধি লঙ্ঘন করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








