ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

২০২৬ জানুয়ারি ০৭ ১২:২৭:১৯
শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাও তীব্র শীতে কাঁপছে। হিম বাতাসের কারণে বাইরে বের হওয়া কষ্টকর হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীত কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য বাড়াতে সাহায্য করবে।

আজ সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এদিকে এই শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে