ইসলামী ব্যাংকিং-কে ঢেলে সাজানোর মাস্টারপ্ল্যান বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামী ব্যাংকিং কেবল ধর্মীয় আবেগের বিষয় নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ এবং ঢাবির ফিন্যান্স বিভাগ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্স’-এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে এই খাতের আরও বৈপ্লবিক প্রসার ঘটবে।
গভর্নর উল্লেখ করেন, বর্তমানে দেশের মোট ব্যাংকিং সম্পদের প্রায় এক-চতুর্থাংশ শরীয়াহ-ভিত্তিক ব্যবস্থার অধীনে থাকলেও সেই অনুপাতে বিনিয়োগের ক্ষেত্র বা সুযোগ তৈরি হয়নি। পর্যাপ্ত বিনিয়োগের সুযোগ না থাকায় এই ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ইসলামী ব্যাংকগুলোকে স্বস্তি দিতে একটি শক্তিশালী শরীয়াহ-ভিত্তিক বন্ড বা ‘সুকুক’ মার্কেট গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুকুক মার্কেট চালু হলে একদিকে সরকারের অর্থায়নের খরচ কমবে, অন্যদিকে ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে পুরো খাত আরও স্থিতিশীল হয়ে উঠবে।
তাত্ত্বিকভাবে ইসলামী ব্যাংকিংকে সবচেয়ে নিরাপদ ঋণ ব্যবস্থা হিসেবে অভিহিত করে আহসান এইচ মনসুর বলেন, সরাসরি সম্পদ ও আয়ের সাথে যুক্ত থাকায় এতে ঝুঁকি কম থাকার কথা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দখলদারিত্বের কারণে এই খাতে নজিরবিহীন অনিয়ম হয়েছে, যার ফলে সাধারণ আমানতকারীরা বড় লোকসানের মুখে পড়েছেন। এই পরিস্থিতির জন্য তিনি নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ব্যবস্থাপনা, শরীয়াহ বোর্ড এবং আমানতকারী—সব পক্ষকেই দায়ী করেন। বিশেষ করে আমানতকারীরা তাদের টাকা কোথায় খরচ হচ্ছে তা নিয়ে আগে কখনো প্রশ্ন তোলেননি বলে তিনি মন্তব্য করেন।
ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে সম্প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে গভর্নর জানান, ইতিমধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে এবং দেশের বৃহত্তম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে, ভবিষ্যতে দেশে অন্তত দুটি অত্যন্ত শক্তিশালী ও বৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হবে, যারা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমানতকারীদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করবে। এ লক্ষ্যে ঋণ বিতরণে স্বচ্ছতা আনতে একটি নতুন ‘ইসলামী ব্যাংকিং আইন’ প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
শরীয়াহ বোর্ডের সদস্যদের উদ্দেশে ড. মনসুর বলেন, বোর্ড সদস্যদের আরও শক্তিশালী ও সাহসী ভূমিকা পালন করতে হবে; চাকরির ভয়ে অনিয়মের সাথে আপস করা যাবে না। বেক্সিমকো সুকুক বন্ডের মতো তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, জোরপূর্বক বন্ড বিক্রির কারণে এই বাজারের ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। তবে সরকার নতুন করে পরিচ্ছন্ন সুকুক বন্ড বাজারে আনার কাজ শুরু করেছে। সবশেষে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের আর্থিক লুটপাট হতে দেওয়া হবে না এবং এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মামুন/
পাঠকের মতামত:
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা





.png&w=50&h=35)



