যেসব কারণে থাইরয়েড রোগে ভোগে শিশু
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বারডেম জেনারেল হাসপাতালের মা ও শিশু বিভাগের সামনে সাবিনা বেগমের কোলে এক বছরের শিশু মৌমিতা। জোরে জোরে শ্বাস নিচ্ছে, সঙ্গে থামছে না কান্না। খোঁজ নিয়ে জানা যায়, জন্মগতভাবে থাইরয়েড সমস্যায় ভুগছে শিশুটি। এর ফলে ধীরে ধীরে সে দীর্ঘস্থায়ী জন্ডিসে আক্রান্ত হয়েছে।
সাবিনার মতো প্রতিদিন অন্তত আট থেকে ১০ জন অভিভাবক থাইরয়েডে আক্রান্ত শিশু ও কিশোরদের চিকিৎসার জন্য বারডেমে আসেন। সরেজমিনে কথা বলে জানা যায়, থাইরয়েড সমস্যার কারণে এসব শিশুরা শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছে।
চিকিৎসকদের মতে, জন্মের পর প্রথম তিন বছরে শিশুর মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়, যার বড় অংশ ঘটে প্রথম বছরেই। এই সময় শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে থাইরয়েড হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো কারণে এ হরমোনের ঘাটতি হলে শিশুরা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে উঠতে পারে। এ অবস্থাকে বলা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম।
শিশুর থাইরয়েড গ্রন্থি সম্পূর্ণভাবে গঠিত না হলে বা হরমোন উৎপাদনে সমস্যা হলে এই রোগ দেখা দেয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস বিভাগের এক গবেষণায় বলা হয়েছে, থাইরয়েড কোনো সংক্রামক রোগ নয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি বংশানুক্রমিক। জিনগতভাবে প্রতি ২ হাজার ৩০০ জনে একজন শিশু থাইরয়েড সমস্যা নিয়ে জন্ম নেয়। প্রতি ১০ জন নারীর একজন এই রোগে ভুগছেন। বাবা-মা উভয়ের থাইরয়েড সমস্যা থাকলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ।
চিকিৎসকরা জানান, শিশুদের শরীরে আয়োডিনের ঘাটতিও থাইরয়েড সমস্যার অন্যতম কারণ। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে অপরিহার্য। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে, যা পরবর্তী সময়ে শিশুদের মধ্যে দেখা দেয়।
মাতৃগর্ভে শিশুর বেড়ে ওঠার জন্য থাইরয়েড হরমোন অত্যন্ত প্রয়োজনীয়। তাই সব অন্তঃসত্ত্বা নারীর থাইরয়েড পরীক্ষা করা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়া জরুরি।
বিএমইউর ডায়াবেটিস ও হরমোন বিভাগের এক গবেষণায় দেখা গেছে, দেশের অধিকাংশ স্কুলগামী শিশু ও অন্তঃসত্ত্বা নারীর শরীরে আয়োডিনের ঘাটতি রয়েছে।
চিকিৎসকদের মতে, থাইরয়েড রোগের সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। বিএমইউর থাইরয়েড ক্লিনিক গত ৩০ বছর ধরে নিউক্লিয়ার মেডিসিন ও সার্জারি বিভাগের সমন্বয়ে সেবা দিয়ে আসছে। এছাড়া বারডেম হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের প্রায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরমাণু চিকিৎসাকেন্দ্রে থাইরয়েডের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শাহজাদা সেলিম বলেন, শিশুদের থাইরয়েড সমস্যায় হরমোন নিঃসরণ কমে গেলে তাদের স্বাভাবিক বৃদ্ধি ও বুদ্ধিবিকাশ ব্যাহত হয়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে—অতিরিক্ত ঘুম, খাওয়ায় অনীহা, ওজন বৃদ্ধি, দীর্ঘস্থায়ী জন্ডিস, কোষ্ঠকাঠিন্য ও ত্বকের সমস্যা।
তিনি জানান, থাইরয়েড সমস্যা মূলত দুই ধরনের—হাইপোথাইরয়েডিজম (হরমোন কম নিঃসরণ) ও হাইপারথাইরয়েডিজম (হরমোন বেশি নিঃসরণ)। শিশুদের মধ্যে হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়। সময়মতো চিকিৎসা নিলে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
ডা. মাজহারুল হক তানিম (হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ) জানান, থাইরয়েড আক্রান্তদের মধ্যে প্রতি ১০ জনের ৯ জনই নারী। প্রায় ৮ শতাংশ মানুষ সাব-ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ভুগলেও তারা তা জানে না।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- টেস্টে ফেল করলে কি এসএসসি দেওয়া যায় না? বোর্ডের নিয়ম জানুন
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- স্বামীকে হারালেন দীপু মনি, প্যারোলে মুক্তির জন্য আবেদন
- অটোরিকশা চলাচলে আসছে বড় পরিবর্তন, ভাগ হচ্ছে ৮ জোনে
- স্বর্ণের দাম কমল নাকি বাড়ল? আজকের বাজারদর এক নজরে
- যে খাসির জন্য বিয়ে ভেঙেছিল, এবার সেই খাসি দিয়েই বিয়ে করলেন জুনায়েদ
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির
- মুনাফায় ফিরলেও আইসিবির সাত মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড নেই
- জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে নেমেছে আইডিআরএ
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ-লেনদেন খতিয়ে দেখছে বিএসইসি
- চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা
- বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন আকাশছোঁয়া, কোন বোর্ডে কত
- হঠাৎ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ কাজ একদমই করা উচিত নয়
- আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না
- ১০ ফান্ডের বাজারমূল্য ও ক্রয়মূল্যে বড় ব্যবধান
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ১৮ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি













