দেড় বছর পর আইপিওতে নতুন সুযোগ—যা জানা জরুরি
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যাংকঋণ পরিশোধে ব্যবহার করতে পারবে ইস্যুয়ার কোম্পানি। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত পূরণ করতে হবে।
প্রথমত, সংশ্লিষ্ট ঋণটি অবশ্যই কোনো প্রকল্প বা ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজসহ ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট ও এক্সপানশন (বিএমআরই)-সংক্রান্ত হতে হবে। একই সঙ্গে ইস্যুয়ার কোম্পানি অনুমোদিত ঋণের যে অংশ ইতোমধ্যে ব্যবহার করেছে, কেবল সেই অংশের ঋণ পরিশোধেই আইপিওর অর্থ ব্যয় করা যাবে।
দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ঋণটি খেলাপি বা পুনঃতফসিলীকৃত হওয়া যাবে না। এসব শর্ত সংযুক্ত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘পাবলিক অফার অব সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫’-এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, যা গত ৩০ ডিসেম্বর জারি করা হয়।
এর আগে খসড়া বিধিমালায় আইপিওর অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধের সুযোগ না থাকায় নতুন কোম্পানি তালিকাভুক্তিতে অনীহা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাজারসংশ্লিষ্টরা। অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নতুন বিধিমালায় শর্তসাপেক্ষে আইপিওর ৩০ শতাংশ অর্থ ব্যাংকঋণ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইপিও বিধিমালা, ২০১৫ অনুযায়ী উত্তোলিত অর্থের এক-তৃতীয়াংশ ব্যাংকঋণ পরিশোধে ব্যবহারের সুযোগ ছিল।
নতুন বিধিমালায় সাধারণ বিনিয়োগকারীদের আইপিও কোটাও বাড়ানো হয়েছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বুকবিল্ডিং পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ কোটা রাখা হয়েছে।
এ ছাড়া আইপিওতে শেয়ার বরাদ্দের ক্ষেত্রে প্রো-রাটা পদ্ধতি বাতিল করে আবারও লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিও আবেদন জমা দেওয়ার সময়সীমাও আগের মতো ১২০ দিন বহাল রাখা হয়েছে।
প্রথমবারের মতো আইপিও অনুমোদনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইস্যুয়ার কোম্পানি সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন শেষে বিএসইসিতে সুপারিশ দেবে।
উল্লেখ্য, দীর্ঘদিন আইপিও বিধিমালা না থাকায় গত দেড় বছরে কোনো নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। নতুন বিধিমালার মাধ্যমে বাজারে নতুন কোম্পানি আসার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)






