৯ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বন্ধের তালিকায় থাকা ৯টি রুগ্ণ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যক্তিগত আমানতকারীরা আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই তাদের আমানতের আসল টাকা ফেরত পেতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশার কথা শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব প্রতিষ্ঠান বিলুপ্ত করার আইনি প্রক্রিয়া চলতি সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
গত বছরের ডিসেম্বরে নবপ্রণীত ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় এই ৯টি অলাভজনক ও সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো— ফাস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এই প্রতিষ্ঠানগুলোতে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকা আমানত রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যক্তিগত আমানতকারীদের এবং বাকি ১১ হাজার ৮৪৫ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে মৌখিকভাবে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়ে সম্মতি দিয়েছে।
গভর্নর জানান, চলতি সপ্তাহ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘অকার্যকর’ ঘোষণা এবং তাদের সম্পদের মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। এই মূল্যায়নের মাধ্যমেই বোঝা যাবে প্রতিষ্ঠানের দায়দেনা মেটানোর পর শেয়ারহোল্ডারদের জন্য কিছু অবশিষ্ট থাকবে কি না। পাশাপাশি, বর্তমানে একীভূত হতে চলা পাঁচটি ব্যাংকের ওপরও ফরেনসিক অডিট বা বিশেষ নিরীক্ষা চালানো হবে। বিগত সরকারের আমলে যারা অনিয়ম ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন, এই তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা হতে পারে বলে সতর্ক করেছেন গভর্নর।
সংবাদ সম্মেলনে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন গভর্নর। তিনি জানান, গত দুই দিনে আমানতকারীরা ১০৭ কোটি টাকা তুলে নিলেও একই সময়ে ৪৪ কোটি টাকার নতুন আমানত জমা পড়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক থেকে সর্বোচ্চ ৬৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তবে নতুন আমানত আসার বিষয়টি গ্রাহকদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তিনি। আগামী ১৯ জানুয়ারি থেকে পাঁচটি ইসলামি ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শুরুতে এটি সরকারি মালিকানায় থাকলেও এটি পরিচালিত হবে বেসরকারি মডেলে এবং আগামী তিন বছরের মধ্যে কোনো উপযুক্ত বিনিয়োগকারীর কাছে এর মালিকানা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
আহসান এইচ মনসুর আরও উল্লেখ করেন যে, ব্যাংক খাতের এই সংস্কার ও রেজোলিউশন একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে আরও বেশ কিছু ব্যাংক এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে। তবে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে আরও ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে, যার কোনো বরাদ্দ চলতি বাজেটে নেই। ফলে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার দায়িত্ব বর্তাবে পরবর্তী সরকারের ওপর। তিনি বলেন, ব্যাংক রেজোলিউশন একটি ব্যয়বহুল প্রক্রিয়া যা সারা বিশ্বেই প্রচলিত এবং পরবর্তী সরকার সবুজ সংকেত দিলে এই সংস্কার কার্যক্রম পূর্ণ গতিতে চলবে।
জুয়েল/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








