নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো সাপ্তাহিক খবর
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণিল আয়োজনে আত্মপ্রকাশ হলো সাপ্তাহিক খবরের। গত ৩১ মে শুক্রবার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজন করা হয় সাপ্তাহিক খবরের প্রকাশনা উৎসব।
প্রকাশনা উৎসবে নিউইর্ক কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
খবর প্রকাশনা উপলক্ষ্যে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে প্রোকলেমোশন প্রদান করা হয়েছে।
সাপ্তাহিক খবর প্রকাশনাটি প্রকাশক নিউইয়র্ক কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল। গণমাধ্যমটির সম্পাদক হিসাবে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ফরিদ আলম। খবর-এর সিটি এডিটর হিসেবে যোগ দিয়েছেন ঢাকার ইন্ডিপেন্ডন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মান।
এখন থেকে সপ্তাহের প্রতি শুক্রবার খবর প্রকাশিত হবে। প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও পড়া যাবে খবর। পাঠকদের জন্য পত্রিকাটি ফ্রি।
চমৎকার আয়োজনের প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান প্রকাশক বেলায়েত হোসেন বেলাল এবং সম্পাদক ফরিদ আলম সহ খবর-এর সাথে সম্পৃক্তরা। পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন খবর-এর প্রকাশক আর সম্পাদক।
খবরের প্রকাশক বেলায়েত হোসেন বেলাল বলেন, দীর্ঘদিনের স্বপ্নের ফসল হিসাবে খবর-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি বলেন, সাপ্তাহিক খবর হবে কমিউনিটির পত্রিকা, সকলের পত্রিকা। কমিউনিটিকে এগিয়ে নিতে সাপ্তাহিক খবর জোরালো ভূমিকা পালন করবে।
সম্পাদক ফরিদ আলম বলেন, অসত্যের সাথে সাপ্তাহিক খবর আপোষ করবে না। এটি দল নিরপেক্ষ থেকে কমিউনিটির মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করবে। তারা উভয়ে খবর-এর প্রকাশনা অব্যাহত রাখতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, ত্রিনিয়া হাসান প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশিষ্ট পর্ব উপস্থাপনায় ছিলেন এস এম সোলায়মান ও উপস্থাপিকা সোনিয়া।
খবর-এর প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্কের প্রায় সকল মিডিয়ার সম্পাদক/সিইও এবং সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা ছিলেন- সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
আরও উপস্থিত ছিলেন এমসি টিভি’র সিইও কাজী শামসুল হক, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাবুদ্দীন সাগর, আইটিভি’র কর্ণধার মোহাম্মদ শহীদুল্লাহ, সাপ্তাহিক নিউইয়র্ক কাগজ-এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সম্পাদক আফরোজা ইসলাম, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, আকবর হায়দার কিরন ও রিমন ইসলাম, সাপ্তাহিক ঠিকানা’র নাসরাত চৌধুরী, সাপ্তাহিক সাদাকালো’র প্রধান সম্পাদক ও প্রকাশক আকাশ রহমান।
ছিলেন টিবিএ২৪-এর এএফএম জামান, নিউজ প্রেজেন্টার ও উপস্থাপিকা নিম্মি নাহার, সাংবাদিক সৌরভ ইমাম, ইউএসএনিউজ২৪.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জহিরুল ইসলাম ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ, মোস্তফা অনিক রাজ, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর আবুল কাশেম, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার পিক প্রমুখ।
এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটি’র সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কন্ঠশিল্পী বেবি নাজনীন, রানো নেওয়াজ, চিত্র নায়িকা মৌসুমী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির আলী খান পল, কাজি আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
আরও উপস্থিত ছিলেন খলিল গ্রুপ-এর কর্ণধার শেফ খলিলুর রহমান, শাহ গ্রুপের কর্ণধার শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, জসিম ভূইয়া, কামরুজ্জামান কামরুল, রকি আলিয়ান, আমিনুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক আবু সাঈদ আহমদ, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজি আজম, মাকসুদুল হক চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, বেলাল আহমেদ, এম জিলানী, শাহাদৎ হোসেন রাজু, আকাশ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান প্রমুখ।
শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












