ঘরজামাই রাখার প্রবণতা বাড়ছে নিউইয়র্কে
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশির একটিমাত্র কন্যাসন্তান রয়েছে। ওই পরিবারের বাড়ি-গাড়িসহ অনেক সম্পদ রয়েছে। উত্তরাধিকারসূত্রে তাদের একমাত্র সন্তানই এসব সহায়-সম্পদের মালিক। আর যাদের এত সম্পদ রয়েছে, তারা চান না তাদের মেয়েকে এমন কোনো পরিবারে বিয়ে দিতে, যেখানে মেয়েকে শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হবে।
বেশি সম্পদ থাকা মেয়ের বাবা-মা চাইছেন বিয়ের পর যাতে তার সন্তান তাদের সঙ্গে একই বাড়িতে থাকে। এ জন্য তারা ঘরজামাই হতে ইচ্ছুক এমন পাত্র খুঁজছেন। সঙ্গে এটাও বলে দিচ্ছেন পাত্রকে কেবল একাই এ দেশে থাকতে হবে।
যেসব ছেলের পরিবার এখানে থাকে, তাদেরকে ঘরজামাই করে রাখা সম্ভব হবে না এমন চিন্তা করে অনেকেই এ দেশে যে ছেলের কেউ নেই তাকে মেয়ের জামাই হিসেবে পেতে চাইছেন। বিষয়টি অনেকটাই নতুন। বর্তমানে কারও কারও মধ্যে এটি এক ধরনের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
ঘরজামাই রাখার এই প্রবণতা দিন দিন বাড়ছে। তবে সিঙ্গেল পাত্র খোঁজা হলেও বিয়ের কথাবার্তা আবার পাত্রের অভিভাবকের সঙ্গেই বলতে চান।
আর কোনো সন্তান না থাকায় কিছু কিছু পরিবারের অভিভাবকেরা মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের কাছেই জামাই-মেয়েকে রেখেছেন। মেয়ের সন্তানসন্ততি হয়ে গেলেও নিজেদের কাছেই রাখছেন।
আবার অনেকের সিটিতে বাড়ি থাকার পরও তারা সিটির বাইরে গিয়ে মেয়ের সংসারে থাকছেন। এসব বাবা-মা বিয়ের পরও মেয়েকে কাছছাড়া করতে রাজি নন।
বাংলাদেশে বাবা-মায়েরা প্রায় সবাই চান বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়ি যাবে এবং সেখানেই শ্বশুর-শাশুড়িসহ স্বামীর বাড়িতে থাকবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিস্থিতি আর নিউইয়র্কের প্রেক্ষাপট ও পরিস্থিতি এক নয়। এখানে ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশ।
এখানে বিয়ের পর অনেক ছেলে কিংবা মেয়ে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না। নিজেদের মতো করেই আলাদা থাকতে চায়। বেশির ভাগই আলাদা বাড়ি বা বাসা কিনে তাদের মতো থাকে আর বাবা-মা আলাদা থাকেন। এমনকি বাবা-মায়ের বাড়ি বা বাসা থাকলেও তারা নিজেরা আলাদা করে বাসা-বাড়ি কেনেন।
সূত্র জানায়, সাধারণত দুই ধরনের পরিবার ঘরজামাই রাখতে চায়। এক হলো যারা দরিদ্র, নিজেরা খরচ চালাতে পারে না, বাবা-মায়ের সঙ্গে থাকলে তাদের সুবিধা হয়। খরচ কম হয়। সেসব দরিদ্র পরিবারের মেয়েরা বিয়ের পরও বাবা-মায়ের সঙ্গে থাকে।
আরেক শ্রেণি হলো ধনাঢ্য পরিবার, যাদের অনেক সম্পত্তি রয়েছে। উত্তরাধিকারী কেবল একমাত্র মেয়েই, তাই বিয়ের পর তারা বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে। অনেক সময় একই বাড়িতে থাকলেও আলাদা বাসায় থাকে, যাতে বাবা-মা কাছে থেকেই তাদেরকে দেখতে পারেন।
তবে যেসব বাবা-মায়ের নিজের বাড়ি বা বাসা নেই, নিজেদেরই থাকার সমস্যা, তারা বিয়ের পর সন্তানকে কাছে রাখতে পারেন না। বাংলাদেশের মতোই তারা শ্বশুরবাড়িতে যায়। এসব পরিবারের অনেক বাবা-মা আবার সন্তানের বাড়িতেই তাদের সঙ্গে থাকেন।
যৌথ পরিবারের সুবিধার চেয়ে সেখানে অনেক সমস্যাও থাকে। তবে সমস্যা থাকলেও তারা বেশির ভাগ ক্ষেত্রেই উপকার পান। বাংলাদেশ থেকে আসা অনেক মা-বাবাই সন্তানের সঙ্গে থাকেন।
বাংলাদেশ থেকে যারা এক দশক, দুই দশক কিংবা এর আগে এ দেশে এসেছেন, তারা ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। কিনেছেন অনেক বাসাবাড়ি। সম্পত্তির মালিক হয়েছেন। গড়ে তুলেছেন অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। তাদের মধ্যে যাদের একমাত্র সন্তান মেয়ে, তারাই চান মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের সঙ্গে রাখতে।
পাত্র সন্ধানের বিজ্ঞাপনে তারা বলেই দেন তাদের একমাত্র মেয়ে। বিয়ের পর জামাইকে তাদের বাসায় থাকতে হবে। এ ধরনের পাত্রী বিয়ে করতে গিয়ে যারা কেবল ঘরজামাই হিসেবে থাকতে আগ্রহী, তারাই যোগাযোগ করেন।
বলা চলে, অনেকটা সম্পত্তির লোভেই তারা বাবা-মায়ের একমাত্র কন্যাকে বিয়ে করে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকছেন।
শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












