স্পেনে সফর শুরু করলো বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল
প্রবাস ডেস্ক : দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল স্পেনের বিভিন্ন চেম্বার পরিদর্শন শুরু করেছে। এটি কোনো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রথম স্পেন সফর।
স্পেন ও বাংলাদেশের মধ্যে চমৎকার ব্যাবসায়িক সম্পর্ক বিদ্যমান। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে স্পেনে রপ্তানি ছিল ২.০১ বিলিয়ন ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩.০৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়।
চলতি অর্থবছরে রপ্তানি ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং।
রপ্তানি বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ এবং স্পেনের বৈচিত্র্যময় রপ্তানি বাজারে বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ানোর জন্য বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার একটি প্রতিনিধি দল চেম্বারের সভাপতি আশিক এলাহি চৌধুরির নেতৃত্বে ২১ মে থেকে স্পেনের বিভিন্ন চেম্বার ভ্রমণ শুরু করেছেন।
প্রতিনিধি দল ২১ মে স্পেনের আরাগন রাজ্যের রাজধানী সারাগোসা থেকে তাদের ব্যবসায়িক ভ্রমণ শুরু করেন।
বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং, স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস অ্যাসোসিয়েশন সারাগোসা এবং আরাগন রাজ্য সরকার কর্তৃক সারাগোসাতে আয়োজিত অনুষ্ঠানে ২১ মে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ওপর এক সেমিনার এবং বিজনেস টু বিজনেস মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা, আরাগন রাজ্য সরকারের ম্যানেজিং ডাইরেক্টর অব আরাগন এক্সটেরিয়র খোসে এন্টোনিওভিসেন্তে এবং স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস অ্যাসোসিয়েশন সারাগোসার ডিরেক্টর খোর্খে এলনসো সারাগোসাতে বাংলাদেশের অনারারি কনসাল আন্তোনিও বুসতোসসহ আরাগন রাজ্যের প্রায় ৪০টি কোম্পানি ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বিভিন্ন সূচকে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে স্পেন বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি গন্তব্য।
অনুকূল ব্যবসায়িক পরিবেশ ও উচ্চ মধ্যবিত্ত ভোক্তাদের কাছে বাংলাদেশের পণ্যের আরও প্রচুর সুযোগ রয়েছে। স্পেনিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস অ্যাসোসিয়েশন সারাগোসার ডাইরেক্টর খোর্খে এলনসো বলেন, উৎপাদন বৈচিত্র্য আনার লক্ষ্যে বস্ত্র, অবকাঠামো, জ্বালানি ও নির্মাণ হলো অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে সম্ভাবনার খাত, আরাগনে আমাদের ক্যাপিটাল গুডস এবং ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টের বড় শিল্প রয়েছে যেগুলোতে বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে।
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহী চৌধুরী বাংলাদেশে বিপুল সংখ্যক স্প্যানিশ ব্যবসায়ীর উপস্থিতির কথা উল্লেখ করে নতুন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান এবং চেম্বারের পক্ষ থেকে বাংলাদেশে স্প্যানিশ ব্যবসায়ীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় তিনি বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসায় ও বিনিয়োগে অধিক লাভ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ইনসেনটিভ ইত্যাদি বিষয় তুলে ধরেন।
আগামী ২৩ মে ভ্যালেন্সিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ২৭ মে মালাগা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ২৮ মে গ্রানাডা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ব্যবসায়িক মিটিং এবং একইদিন গ্রানাডার মেয়রের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্যবসায়ী প্রতিনিধি দল।
শেয়ারনিউজ, ২২ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












