পর্তুগালে স্বদেশীদের কারসাজিতে স্বপ্নভঙ্গের শঙ্কায় বাংলাদেশিরা
প্রবাস ডেস্ক : ইউরোপ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দামি দালানকোঠা আর রঙিন প্রাসাদে ঘেরা শহর। রঙিন এই রাজপ্রাসাদের গল্পের পেছনে রয়েছে হাজার হাজার বাংলাদেশির হৃদয়বিদারক কাহিনি আর স্বপ্নভঙ্গ।
দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপের আটলান্টিক উপকূলে অবস্থিত পাহার সবুজে মিশ্রিত একটি দেশ পর্তুগাল। যেখানে রয়েছে ৩০ হাজারের বেশি বাঙালি।
ভাগ্য পরিবর্তনের আশায় এশিয়াসহ ইউরোপের অনেক দেশ থেকে অনেকই বৈধ থেকে অবৈধ হওয়ার জন্য নানাভাবে পর্তুগালে আসেন। এর কারণ পর্তুগালের সহজ অভিবাসন নীতি। দেশটির এমন অভিবাসন নীতির কারণে প্রচুর বাঙ্গালীরাও পাড়ি জমায় এখানে।
এখানে প্রশ্ন হচ্ছে এতোসব ইউরোপিয়ান দেশ থাকতে নানা ভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ পর্তুগালে ভিড় জমান কেনো? এর সহজ উত্তর হচ্ছে পর্তুগালে সরকারি নিয়ম মেনে ১০ থেকে ২৪টি সোশ্যাল কন্ট্রিবিউশন বা ট্যাক্স দিয়ে সহজেই রেসিডেন্ট কার্ড পাওয়া যায় ।
পর্তুগালে চাকুরিজীবীদের বেতনের একটি অংশ সোশ্যাল কন্ট্রিবিউশন হিসেবে সোশ্যাল সিকিউরিটিতে জমা করতে হয়। এই কন্ট্রিবিউশনের পরিমাণ ৩৪ শতাংশ। তবে ২৩ শতাংশ নিয়োগকর্তাকে প্রদান করতে হয় এবং চাকরিজীবীকে তার বেতনের ১১ শতাংশ প্রদান করতে হয়।
অন্যদিকে পর্তুগালে বেতন অনেক কম এবং বাসস্থান সমস্যার কারণে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন, এর মধ্যে সোশ্যাল কন্ট্রিবিউশন বা ট্যাক্স সমস্যা তো লেগেই আছে। এর মধ্যে প্রতি মাসে মূল বেতনের ১১ শতাংশসহ সর্বমোট ৩৪ শতাংশ ট্যাক্স প্রদান করতে হয়।
এর পুরো প্রক্রিয়াটির সবকিছুই করে থাকেন নিয়োগকর্তা। কিন্তু সমস্যা হলো কিছু নিয়োগকর্তা ফুল সোশ্যাল কন্ট্রিবিউশনের ৩৪ শতাংশ দেয়ার কথা থাকলেও তা প্রদান করে না বলে অভিযোগ রয়েছে।
সূত্র বলছে একাধিক বাংলাদেশী নিয়োগকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। মো. সিয়াম (ছদ্মনাম) এবং সোহাগ (ছদ্মনাম) এক বছর আগে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডে।
কিন্তু বৈধ কাগজ পত্রের জটিলতার কারণে নেদারল্যান্ড থেকে বেড়িয়ে যেতে হয় তাদের। পরে সেখান থেকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হওয়া সিয়াম এক বাংলাদেশির সহায়তায় অবৈধ থেকে বৈধ হতে চলে যান পর্তুগালে। সেখানে অবৈধ থেকে বৈধ হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে।
কিন্তু সমস্যা হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন বা ট্যাক্স দেয়া। সিয়ামের কোনো কাজ না থাকায় ওই বাংলাদেশির কথায় বাধ্য হয় নিজে টাকা দিয়ে ট্যাক্স চালানোর। কিন্তু ওই বাংলাদেশি তার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিলেও সম্পূর্ণ সোশ্যাল কন্ট্রিবিউশন বা ট্যাক্স জমা দেননি তিনি।
এদিকে সিয়াম, সোহাগ কোনোভাবেই বুঝতে পারেননি যে তার নিজ দেশের মানুষের দ্বারাই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। দীর্ঘ ছয় মাস পর সিয়াম সোশ্যাল অফিসে গিয়ে চেক করে দেখেন যে ছয় মাসে তার মাত্র হাফ ট্যাক্স করে ছয়টি ট্যাক্স দিয়েছেন ওই বাংলাদেশি। যেখানে তাকে বলা হয়েছিল ফুল ট্যাক্স প্রদান করা হবে এবং সিয়াম সেই পরিমাণ টাকাই তাকে প্রদান করেছেন।
এমন সিয়াম, সোহাগ, শাহরিয়ার মতো অনেক বাংলাদেশীর একই অভিযোগ রয়েছে বাংলাদেশি নিয়োগকর্তা বা মালিকদের বিরুদ্ধে। আর এসব কারণেই আটকে আছে বাংলাদেশীদের সেই সোনার হরিণ টিআরসি কার্ড।
কারণ সরকারকে ফুল ট্যাক্স প্রদান না করলে কখনোই টিআরসি কার্ড প্রদান করবেনা কর্তৃপক্ষ। ফলে প্রতারকদের খপ্পরে ট্যাক্স কারসাজিতে আটকা পড়ে আছে অনেক বাংলাদেশীদের ভাগ্য।
অনুসন্ধান বলছে সবচেয়ে বেশি ট্যাক্সসহ প্রতারণা করে থাকে এগ্রিকালচার ফার্মের মালিকেরা। আর লিসবনের পার্শ্ববর্তী জেলা বেজার ভিলা নবা দা মিলফন্টেসে এসব ফার্মের সংখ্যাই বেশি।
যেখানে চাকুরিজীবীদের ফুল সোশ্যাল কন্ট্রিবিউশন তো দূরের কথা স্বাস্থ্যসেবার জন্য ইনস্যুরেন্সের টাকা নেয়া হলেও তাদের স্বাস্থ্যসেবার কোন ব্যবস্থা থাকে না।
উপরন্তু প্রতিমাসে ২০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫০০ টাকা নেয়া হয়ে থাকে প্রতিটি কর্মচারীর কাছ থেকে, কিন্তু কখনো তাদের স্বাস্থ্যসেবা দেয়া হয় না।
পর্তুগালে বসবাস করা সকল বাংলাদেশীদের দাবি, অচিরেই যেনো এ সকল অন্যায়ের শাস্তির ব্যাবস্থা নেন বাঙালি কমিউনিটির নেতারা।
আর তা না হলে সিয়ামের মতো হাজারো বাঙালির স্বপ্নভঙ্গ হবে বিদেশের মাটিতে।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












