কানাডার টরন্টোতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী নাট্যকর্মশালা
প্রবাস ডেস্ক : আগামী ৮ জুন থেকে কানাডার টরন্টোতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী নাট্যকর্মশালা। টরন্টো থিয়েটার ফোকসের আয়োজনে শুরু হবে এই অনুষ্ঠান। যা চলবে ১৬ জুন পর্যন্ত। কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা।
এক কথায়, একটি নাটক সুষ্ঠু ও সঠিকভাবে সফল মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।
মঞ্চনাটক নিয়ে টরন্টোতে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এ বছর প্রতিটি নাটকের দলই নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে। সেই ধারাবাহিকতায় প্রথম টরন্টো থিয়েটার ফোকস ইমামুল হক নির্দেশিত নাটক ‘এক জোড়া জুতো’ এবং এরপর কানাডার উদীচী ইত্তেলা আলী নির্দেশিত নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ ও মিঠুন রেজার নির্দেশনায় ‘রক্তকরব’ মঞ্চস্থ করেছে।
নাট্য প্রযোজনায় সহযোগিতার পাশাপাশি অন্যন্যদের সঙ্গে দুই সংগঠনের দুটি নাটকেই (এক জোড়া জুতো ও রক্তকরবী) জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম অভিনয় করেছেন।
সাম্প্রতি মঞ্চস্থ হওয়া এই নাটকগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি থেকে অনুমান করা অসম্ভব নয় যে, টরন্টোতে নাটক দেখার মতো দর্শক আছে, নাটক বোঝার মতো বোদ্ধা আছে।
তাই এই ধারাটিকে অব্যাহতভাবে ধরে রাখার জন্য সাত দিনব্যাপী নাট্যকর্মশালার আয়োজন করা হচ্ছে।
নাটককে বলা হয় সমাজের দর্পণ। সমাজকে এগিয়ে নিতে সমাজ সচেতনতা সৃষ্টির জন্য জনকল্যাণমূলক যেকোনো সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য নাটক হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার।
কানাডার মতো দেশে সব নাট্যদলগুলোর উদ্দেশ্য এই মাধ্যমটিকে ব্যবহার করে একটা নাটকপ্রিয় কমিউনিটি গড়ে তোলা। তবে তারজন্য দরকার প্রশিক্ষিত নাট্য অভিনেতা-অভিনেত্রী, নাট্যকর্মী, কলাকুশলী এবং সর্বোপরি নাটক বোঝার মতো বোদ্ধা দর্শকদের প্রয়োজন। একইসঙ্গে প্রয়োজন একটি মঞ্চের ধারণা এবং একটি নাটকের সফল মঞ্চায়নের সার্বিক জ্ঞান। তা নাহলে সফলভাবে নাটক মঞ্চায়ন করা সম্ভব নয়।
গান গাইতে গেলে যেমন এর সুর তাল লয় সবই জানা প্রয়োজন, সঠিকভাবে নৃত্য পরিবেশনা করতে গেলে যেমন নৃত্যের প্রতিটি মুদ্রা জানা প্রয়োজন, ঠিক তেমনিভাবে নাটকেরও কিছু বিধিবদ্ধ নিয়ম আছে। সেগুলো না জানা থাকলে হয়ত নাটক হবে কিন্তু সঠিকভাবে, সুন্দরভাবে এবং সার্থকভাবে ফুটে উঠবে না।
এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম এবং সমন্বয়কারী হিসেবে থাকবেন শারমিন শরিফ শর্মী। সেলিম দীর্ঘ ৩৪ বছর নাটক এবং নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘ দিনের পুঞ্জীভূত এই অভিজ্ঞতাকে তিনি টরন্টোতে কর্মশালার মাধ্যমে কাজে লাগাতে চান।
তিনি বলেন, শুদ্ধ উচ্চারণ, জড়তা কাটিয়ে ঋজু ভঙ্গীতে দাঁড়াবার সাহস অথবা প্রাত্যহিক জীবনের নান্দনিকতার পরশ আমি নির্দ্বিধায় থিয়েটারের কর্মশালা থেকেই পেয়েছি।’
এই নাট্য কর্মশালা অনেকটাই একাডেমিক নাট্য প্রশিক্ষণের মতোই। এই কর্মশালায় যিনি নাট্য বিষয়ে কোনো অভিজ্ঞতা রাখেন না তিনিও অংশগ্রহণ করতে পারেন, আবার যিনি মোটামুটি অভিজ্ঞতা রাখেন তিনিও অংশগ্রহণ করতে পারেন।
যার নাট্য বিষয়ে অভিজ্ঞতা আছে তিনি দেবেন আর যার নাট্য বিষয়ে অভিজ্ঞতা নেই তিনি নেবেন। আর এই আদান প্রদানের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবেন মাহমুদুল ইসলাম সেলিম আর শারমিন শর্মী।
বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এই পুরো কর্মশালাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা করছে।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













