সৌদি আরবের অনুরোধে উভয় সঙ্কটে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : ২০১০ সাল থেকে রোহিঙ্গা পাসপোর্ট নবায়ন নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে জটিলতা দেখা দিয়েছে। এরপর থেকে সৌদি আরব বাংলাদেশকে বারবার অনুরোধ করে। সেই অনুরোধের কারণে অবশেষে হাজার হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে রাজি হয় বাংলাদেশ।
এই বিষয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা শেয়ারনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বাংলাদেশের পাসপোর্টে সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার একটি তালিকা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তাদের পাসপোর্টের মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশকে তাগাদা দিচ্ছে রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য।
গত রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় আলোচনার সময় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেরি হচ্ছে তা জানতে চেয়েছেন।
এরপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদিতে থাকা ওই ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট বাংলাদেশ নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তারা তো বাংলাদেশী পাসপোর্ট নিয়ে গিয়েছিল। সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেবো। তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে, তেমন থাকবে।’
২০১০ সাল থেকেই রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব। তবে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কয়েক ধরনের সঙ্কট তৈরি করতে পারে বলে মনে করছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরবে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ উভয় সঙ্কট বা দু’ধারী তলোয়ারের মুখে পড়েছে।
বাংলাদেশী পাসপোর্টে সৌদিতে রোহিঙ্গারা ১৯৭৫ সালের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের একটি অংশকে নিতে রাজি হয়েছিল সৌদি সরকার।
বাংলাদেশ থেকে বেশ কিছু তখন রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি জমায়। তখন পাকিস্তান থাকা কিছু রোহিঙ্গাও একই প্রক্রিয়া সৌদি আরব যায়।
এই অভিবাসন প্রক্রিয়ার জন্য মিয়ানমারের নাগরিক হলেও রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছিল বাংলাদেশ।
দেশটির দূতাবাসের সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন, ৯০-এর দশকের শেষে তিন লাখের মতো রোহিঙ্গা সৌদি আরব গিয়েছিল। তাদের একটি বড় অংশকে সে দেশের সরকার শরণার্থী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে।
সৌদি আরবে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন গোলাম মসীহ। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘রোহিঙ্গাদের যখন পাসপোর্ট দেয়া হয়েছিল সে সব পাসপোর্ট অন্য বাংলাদেশীদের মতো সাধারণ পাসপোর্টই ছিল। বিশেষ কিছু যুক্ত ছিল না তাদের পাসপোর্টে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী ৭৫-৭৬ এর সময়ে একবার গেছে, ৮৩-৮৪ তে একবার গেছে, ৯৩-৯৪তে একবার গেছে। তখন অল্প সংখ্যক ওখানে গেলেও আস্তে আস্তে তাদের ছেলে মেয়ে হয়েছে, ফ্যামিলি বড় হয়েছে।’
মসীহ তার সময়ে ২০১৭ সালের কথা জানিয়ে বিবিসি বাংলাকে বলেন, ‘দায়িত্ব নিয়েই জানতে পারলাম ৩৫ হাজারের মতো রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন হয়নি।’
তিনি বলেন, ‘তাদের পাসপোর্ট নবায়ন না হলে এক ধরনের ক্রাইসিস থাকে। কেননা তাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করতে পারে না, বিদেশে যেতে পারে না। নানা সমস্যা রয়েছে এটি নিয়ে।’
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বিবিসি বাংলাকে বলেন, ‘সৌদি আরব যখন তাদের নিতে চেয়েছিল, তখন পাসপোর্ট দেয়া হয়েছিল সৌদি আরবে থাকার জন্যই।’
কিন্তু এখন সেটি নবায়ন করে বাংলাদেশে নাগরিক হওয়া যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন তোলেন এই বিশ্লেষক।
তিনি বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর এই কারণে তাদের কাছে যে পাসপোর্ট রয়েছে, সেটা আসলে আমাদের বৈধ পাসপোর্ট। সেই বৈধ পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের একটা জবাবদিহিতার জায়গা আছে।’
সৌদি আরবের অব্যাহত চাপ প্রায় চার যুগ আগে বাংলাদেশী পাসপোর্টে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তাদের পাসপোর্ট নবায়নে ২০১০ সাল থেকেই বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব।
সর্বশেষ ২০২২ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ সফর করেন সৌদি সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসির বিন আবদুল আজিজ আল দাউদ। তখনও তিনি সে দেশে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার হাতে পাসপোর্ট না থাকার কথা উল্লেখ করেন।
সৌদি আরবের পক্ষ থেকে তাদের বাংলাদেশী পাসপোর্ট দেওয়ার অনুরোধও জানানো হয়। এই নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়।
পরে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি উচ্চ পর্যায়ে কমিটি বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন হয়।
দেড় বছরের মাথায় আবারো দেশটির প্রতিনিধি দল বাংলাদেশে এসে একই বিষয় নিয়ে কথা বলেছে। রোববারের বৈঠকে তারা বাংলাদেশের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছে, ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে কেন এতো সময় লাগছে?
ওইদিনই বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এই বিষয়টি নিয়ে তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন। আমরা গত বছর একটা সমঝোতা সাক্ষর করেছিলাম। সেটাতে আমরা স্লো যাচ্ছি কেন। আমাদের কোনো অসুবিধা আছে কী না এটা তারা জানতে চেয়েছেন।’
সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘সৌদি আরবের একটা নিয়ম হচ্ছে, স্টেটলেস কেউ থাকতে পারবে না। হয় তাদের কাছে পাসপোর্ট থাকতে হবে, নয়তো আইডি কার্ড থাকতে হবে। সে কারণেই স্বাভাবিকভাবে তাদের পক্ষ থেকে এক ধরনের চাপ আছে।’
বিশ্লেষকরা বলছেন, ‘বিভিন্ন সময় নানা অপরাধ কর্মকাণ্ডে এসব রোহিঙ্গা নাগরিকদের নাম আসছে। তারা আটক হলে দেখা যাচ্ছে তাদের অনেকেরই নেই বৈধ পাসপোর্ট। যেটি সে দেশের জন্য একটি বড় সঙ্কট।’
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলছেন, ‘যেহেতু আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, সে কারণে সৌদি সরকার নিজেও তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। তাছাড়া তারা যখন অপরাধ কর্মকাণ্ড করছে, তখন বাংলাদেশের নাম আসছে। হয়তো সে কারণেই তারা বাংলাদেশকে চাপ দিচ্ছে।’
নবায়ন করবে বাংলাদেশ সৌদি সরকারের কয়েক বছরের অনুরোধের পর অবশেষে সে দেশে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতে রাজি হয়েছে বাংলাদেশ।
সাবেক রাষ্ট্রদূত মসীহ বলছেন, ‘যদি ভেরিফিকেশন করে পাওয়া যায় সে সত্যি বাংলাদেশ থেকে গিয়েছে, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকার স্বাভাবিকভাবে একটা স্টেপ তো নিবে।’
আসিফ মুনীর বলেন, ‘যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না। এখন তাদের পাসপোর্ট নবায়ন করার ক্ষেত্রে জাতিসংঘের সাথে আলাপ করে দ্বিপাক্ষিক কোন সমাধানে আসা উচিত।’
তবে নবায়ন করা হলে তাদের সৌদিতে রাখার বিষয়টিতে জোর দেয়ার জন্য পরামর্শ দিচ্ছেন সাবেক কূটনীতিকরা।
কারণ অনেকের আশঙ্কা রয়েছে, অপরাধে জড়িত বা সাজাপ্রাপ্ত অনেক রোহিঙ্গার কাছে বাংলাদেশী পাসপোর্ট থাকলে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে।
উভয় সঙ্কটে বাংলাদেশ ১৯৭৫ পরবর্তী সময় থেকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবে পাড়ি জমালেও তাদের পাসপোর্ট নবায়নের তাগিদ দেয়া শুরু হয় মূলত ২০১০ সাল থেকে।
তখন রোহিঙ্গাদের সংখ্যা কম হলেও এখন আস্তে আস্তে সেটি বাড়তে শুরু করেছে।
সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলছেন, ‘ফ্যামিলি বড় হওয়ার কারণে এই সংখ্যা বাড়ছেই। এই বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে সৌদি আরব।’
তবে, রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করে নতুন করে তিনটি সঙ্কট বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের আশঙ্কা, পাসপোর্ট নবায়ন করা হয়ে গেলে সৌদি আরব যদি কোনো কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়, তাহলে তাদের গ্রহণ করতে বাধ্য থাকবে বাংলাদেশ।
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের ব্যাপারে আগে থেকেই সহমর্মিতার জায়গায় ছিল সৌদি আরব। আমার মনে হয় সেখান থেকে তারা সরে এসেছে। নবায়নের পর সৌদি থেকে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা বেশি।’
তিনি বলেন, ‘তাদের যখন পাসপোর্ট দেয়া হয়েছিল রোহিঙ্গা নাগরিক হিসেবে সৌদি যাওয়ার জন্য দেয়া হয়েছিল। এখন সেটি নবায়ন করা মানে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেয়া। যেখানে দেশের মধ্যে ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। কোনো কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে বাংলাদেশের মেনে নেয়া ছাড়া বিকল্প থাকবে না।’
কূটনীতিকরা মনে করছেন, এমন অবস্থায় রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া হলে যে ১২ লাখ রোহিঙ্গা ক্যাম্পে আছে, তাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ যে আলোচনা করছে আন্তর্জাতিক মহলে, সেখানেও সমস্যা তৈরি হতে পারে।
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে একবার স্বীকার করলে এই ৬৯ হাজার রোহিঙ্গাকে আর কোনোদিন মিয়ানমারে ফেরত পাঠানোর সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ওই ১২ লাখ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক সঙ্কট তৈরি হতে পারে।’
আবার সৌদি আরবের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, সেদেশে থাকা বিশাল শ্রমবাজার এবং আর্থিক সম্পর্কের কারণে তাদের অনুরোধ বাংলাদেশ ফেলতেও পারবে না। কারণ তা হলে শ্রমবাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













