ইরানকে শান্ত করতে সৌদি, কাতার, আমিরাতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে শান্ত করতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকের দ্বারস্থ হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র।
আল জাজিরা এবং মিডল ইস্ট আই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত ব্রেট ম্যাকগার্ড চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে বার্তা পাঠানোর পরামর্শ দিয়েছেন।
পরিস্থিতির সাথে পরিচিত একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ইসরাইলের সাথে উত্তেজনা কমাতে বার্তা দিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে ওই কর্মকর্তাদের অনুরোধ করেছেন মার্কিন দূত। মার্কিন দূতের অনুরোধে তারা সাড়া দিয়েছেন।
এর আগে গত ২ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যিলুটে ইসরাইলি হামলায় ইরানের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়র পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে বলে ধারণা করা জোর গুজব রয়েছে।
ইরান ও ইসরাইল যে সম্ভাব্য ভয়াবহ যুদ্ধের দিকে এগুচ্ছে, এই ঘোষণা তারই ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলায় এক শীর্ষ কমান্ডারসহ সাতজন নিহত হওয়ার বদলা কিভাবে নেবে, তা নিয়ে ভাবছে ইরান।
এদিকে, ইরান তার দেশের রাজধানী তেহরানের ওপর দিয়ে সকল ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় বুধবার মধ্য রাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
'সামরিক মহড়ার' কথা উল্লেখ করে ইরান এই নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে দেশটির আধা-সরকারি মেহর বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে।
এদিকে ইরানের সম্ভাব্য হামলা থেকে ইসরাইলকে রক্ষা প্রস্তুতি দেখার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার ইসরাইল যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বাহিনীর (সেন্টকম নামে পরিচিত) শীর্ষ কমান্ডার আজ বৃহস্পতিবার ইসরাইল অবতরণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এক্সিয়স এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল এরিক কুরিলা ইসরাইলের সেনা কর্মকর্তা এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে সাক্ষাত করবেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলকে রক্ষার জন্য তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'লৌহবর্মভূষিত' প্রতিশ্রুতি দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বুধবার বলেছেন, দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জন্য ইসরাইলকে 'অবশ্যই শাস্তি' পেতে হবে।
শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













