জাল দলিলে প্রবাসীর সম্পত্তি দখল
নিজস্ব প্রতিবেদক : আলাউদ্দিন আহমেদ হারুন জীবনের দীর্ঘ সময় জীবিকার সন্ধানে সৌদি আরবে অবস্থান করছেন। এর মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে বড় ভাই কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যৌথভাবে আড়াই কাঠা জমি কিনেছেন তিনি। দুই জনের অর্থায়নে সেখানে একটি বহুতল বাড়িও তৈরি করা হয়।
তবে এক যুগ পর ২০২৩ সালে দেশে ফিরে আলাউদ্দিন দেখেন, পুরো বাড়ির মালিকই তাঁর বড় ভাই। তিনিই নাকি হেবা দলিল (দানপত্র) করে ভাইকে জমি-বাড়ি দিয়েছেন! কাগজপত্রও সেই সাক্ষ্যই দিচ্ছে।
জালিয়াতির অভিযোগ তুলে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন আলাউদ্দিন। তদন্তে বেরিয়ে আসে, কৌশলে ভুয়া দলিল বানিয়ে পুরো সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন কামাল।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি এ মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। সংস্থাটির বিশেষায়িত তদন্ত ও অভিযান (সংঘবদ্ধ অপরাধ-দক্ষিণ) শাখার অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান গণমাধ্যমকে জানান, তদন্তে জাল দলিল তৈরির বিষয়টি প্রমাণ হয়েছে। বিবাদী তাঁর আপন ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছেন।
সূত্র জানায়, খিলগাঁও পুনর্বাসন এলাকায় রিয়াজবাগের আড়াই কাঠা প্লটের (নম্বর প-৮) মালিক দুই ভাই। দু’জনের ভাগ সমান হলেও বড় ভাই কামাল ছোট ভাইয়ের জমিসহ ভবনের মালিক সেজে বসেছিলেন।
এ ক্ষেত্রে তিনি একটি হেবা দলিল উপস্থাপন করেন, যা ২০২১ সালের ২০ ডিসেম্বর রেজিস্ট্রির দাবি করা হয়। রেজিস্ট্রি নম্বর ১৩১৬৯। তদন্তকালে হেবাবিষয়ক ঘোষণাপত্র দলিলটির সঠিকতা যাচাইয়ের জন্য খিলগাঁও সাব-রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়।
এর পর গত বছরের ২৯ ডিসেম্বর পাঠানো চিঠিতে সাব-রেজিস্ট্রার এ এম শফিউল বারী জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রি করা সর্বশেষ দলিল নম্বর ছিল ১২৬৫০। অতএব কথিত ওই হেবা দলিল সেখানে রেজিস্ট্রি হয়নি। ফলে এর ভিত্তিতে করা নামজারিও বৈধ নয়।
তদন্ত কর্মকর্তা পিবিআই সংঘবদ্ধ অপরাধ-দক্ষিণ শাখার এসআই সুহৃদ দে জানান, যৌথ মালিকানার জমিতে আবাসিক ভবন নির্মাণ এবং সেটির ফ্ল্যাটের মালিকানাসহ অন্যান্য সুবিধার বিষয়ে শরিকানা চুক্তিপত্র সম্পাদন হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের পর দুই ভাইয়ের বিনিয়োগে শুরু হয় ছয় তলা ভবন নির্মাণ।
তবে মামলার বাদী আলাউদ্দিন বিদেশে থাকায় শুরু থেকেই ভবনের তদারকি করেন কামাল। তাঁর ভাই বিদেশ থেকে নির্মাণ বাবদ প্রয়োজনীয় টাকা পাঠাতেন। ভবন নির্মাণ সম্পন্ন করতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে ২০০৯ সালের ৩ ডিসেম্বর দুই ভাই ২২ লাখ করে মোট ৪৪ লাখ টাকা ঋণ নেন।
ঋণ নেওয়ার সময় দুই ভাইয়ের মধ্যে আলোচনা হয়, আলাউদ্দিনের ঋণের কিস্তির টাকা তাঁর মালিকানার ফ্ল্যাটের ভাড়া থেকে পরিশোধ হবে। এর ধারাবাহিকতায় ভবন নির্মাণ শেষ হলে তাঁর ফ্ল্যাটের ভাড়া থেকে ঋণের টাকা পরিশোধ করা হয়।
এদিকে কামাল জমিসহ ফ্ল্যাট বন্ধক রেখে ২০১৭ সালের ২৩ এপ্রিল আইএফআইসি ব্যাংকের পল্টন শাখা থেকে নিজের নামে ৬৫ লাখ টাকা ঋণ নেন। একক নামে ঋণ নেওয়া, ফ্ল্যাট থেকে আদায় করা ভাড়ার হিসাব না দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়।
এসআই সুহৃদ জানান, ভুয়া নামজারির বিষয়টি জানতে পেরে আলাউদ্দিন তাঁর শ্বশুর এ বি এম হাবিবউল্লাহকে আপস-মীমাংসার জন্য কামালের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেন।
এর পরিপ্রেক্ষিতে হাবিবউল্লাহ গত বছরের ২৩ মে রামপুরা থানায় আপস বৈঠক করেন। তখন কামাল সব শর্ত মেনে আপসনামায় সই করেন। কিন্তু কামাল কোনো শর্ত মানেননি। উল্টো বিভিন্ন অজুহাত দেখিয়ে আরও টাকা দাবি করেন।
সার্বিক তদন্তে দেখা যায়, ভুক্তভোগী সহোদর ভাই আলাউদ্দিনকে ভাড়ার টাকা ও সম্পত্তির দখল বুঝিয়ে না দিয়ে, জাল কাগজপত্র ঠিক না করে এবং মামলার বাদী ও তাঁর স্ত্রী-সন্তানদের মিথ্যা মামলার হুমকি দেওয়ার সত্যতা মিলেছে।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













