কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে জানালেন আবহাওয়াবিদরা
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দিনের বড় একটি অংশজুড়েই সূর্যের দেখা মিলছে না। এর প্রধান কারণ ধূসর রঙের ঘন কুয়াশা। শীত মৌসুমে কুয়াশার এই চাদর যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
তবে কুয়াশা আসলে কী, কীভাবে এবং কেন তৈরি হয়? আর শীতকালেই কেন কুয়াশার প্রকোপ বেশি দেখা যায়—এই প্রশ্নগুলো ঘুরপাক খায় অনেকের মনে। এ বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলাসহ বিভিন্ন আবহাওয়াবিদদের ব্যাখ্যা থেকে জানা গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কুয়াশা কীভাবে সৃষ্টি হয়?
আবহাওয়াবিদদের মতে, কুয়াশা হলো ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হওয়া এক ধরনের নিচু মেঘ বা ‘লো ক্লাউড’। বাতাসে থাকা আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্যের কারণে কুয়াশা সৃষ্টি হয়। বিশেষ করে শীতকালে তাপমাত্রা কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প সহজেই ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণায় রূপ নেয়। এসব জলকণা বাতাসে ভেসে থাকলেই কুয়াশার সৃষ্টি হয়।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, দিনের বেলায় ভূপৃষ্ঠ যে তাপমাত্রা ধারণ করে, রাতে তা দ্রুত বেরিয়ে যায়। কোনো কারণে যদি ভূপৃষ্ঠ উপরের স্তরের তুলনায় দ্রুত ঠান্ডা হয়ে যায়, তখন কুয়াশা তৈরি হয়। তিনি আরও জানান, বাংলাদেশে অনেক সময় দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ অঞ্চল থেকে ‘অ্যাডভেকশন ফগ’ বা বহমান কুয়াশাও প্রবেশ করে।
কুয়াশা, মিস্ট ও স্মগ—একই নয়
অনেকেই কুয়াশা, মিস্ট ও স্মগকে এক করে দেখেন। তবে আবহাওয়াবিদদের মতে, এই তিনটির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসে থাকা আর্দ্রতা ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হলে এবং দৃশ্যমানতা এক কিলোমিটারের কমে নেমে এলে সেটিকে কুয়াশা বলা হয়। একই প্রক্রিয়ায় তৈরি হলেও তুলনামূলক কম ঘন হলে এবং দৃশ্যমানতা এক কিলোমিটারের বেশি থাকলে সেটিকে মিস্ট বলা হয়।
অন্যদিকে স্মগ তৈরি হয় ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণে। শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া বাতাসে জমে কুয়াশার সঙ্গে মিশে গেলে স্মগের সৃষ্টি হয়, যা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। কুয়াশা ও মিস্ট প্রাকৃতিক আবহাওয়াজনিত হলেও স্মগ মূলত মানবসৃষ্ট বায়ুদূষণের ফল।
কুয়াশা কি ঠান্ডা বাড়ায়?
আবহাওয়াবিদদের মতে, দীর্ঘস্থায়ী ঘন কুয়াশাই শীতের তীব্র অনুভূতির অন্যতম কারণ। কুয়াশা সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। ফলে মাটি গরম হতে পারে না এবং দিনের তাপমাত্রা কম থাকে। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কমে যায়, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়।
কুয়াশা কীভাবে কাটে?
আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে, কুয়াশা কাটাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে পশ্চিমা লঘুচাপ বা ‘ওয়েস্টার্লি ডিসটার্বেন্স’। এটি পশ্চিম দিক থেকে আসা এক ধরনের আবহাওয়াগত অস্থিরতা, যা শীতকালে ঠান্ডা বাতাস, মেঘ, বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া নিয়ে আসে। এই লঘুচাপ সক্রিয় হলে বাতাসের গতি বাড়ে এবং কুয়াশা সরে যায়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকও জানান, কুয়াশা কেটে গেলে ঠান্ডার অনুভূতিও কমে আসে। কুয়াশা কাটার প্রধান উপায় হলো বৃষ্টি হওয়া ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়া। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়া এবং স্থানীয়ভাবে পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকলে বাতাসের গতি বাড়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত প্রতি ১২ থেকে ১৫ দিন পরপর পশ্চিমা লঘুচাপ সক্রিয় হয়। কিন্তু গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পশ্চিমা লঘুচাপ না আসায় বাতাসে জমে থাকা আর্দ্রতা সরে যেতে পারেনি। ফলে কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা।
মুসআব/
পাঠকের মতামত:
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






